নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরে দুই দফায় হামলা

চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরে দুই দফায় হামলা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমদের গাড়িবহরে দুই দফায় হামলা চালিয়ে ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাতবাড়িয়া বহরমপাড়া ও যতরকুল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে। বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জানান, রাতে তিনিসহ স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী সাতবাড়িয়া এলাকায় এক ব্যক্তির পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১১টার দিকে বাড়িতে ফেরার পথে তাঁর গাড়িবহরে দুই দফায় হামলা হয়। ৫০-৬০ ব্যক্তি হামলা করে গাড়িবহরের ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করেছেন। হামলায় ছয় থেকে সাতজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জসিম উদ্দীনের অভিযোগ, এলাকায় ধানের শীষের পক্ষে জোয়ার দেখে এলডিপি প্রার্থীর লোকজন তাঁর গাড়িবহরে হামলা করেছে।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয় চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী ওমর ফারুক বলেন, ‘শুনেছি, গভীর রাতে টাকা বিতরণের সময় জনগণ তাঁদের ধাওয়া করেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ধাওয়া দিয়েছে। নাটকের মতো ভাঙা গাড়ি থেকে নামার একটি ভিডিও ফেসবুকে দেখেছি।’
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলার বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com