নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চন্দনাইশে নগদ সাড়ে ১০ লাখ টাকাসহ ৩ জন আটক

চন্দনাইশে নগদ সাড়ে ১০ লাখ টাকাসহ ৩ জন আটক

চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ ৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। এসময় চালকসহ ৩জনকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার সময় চন্দনাইশ আবদুল বারিহাট নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার সময় ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেয়া হয়। টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর বলে জানা গেছে।
সেনাবাহিনী থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাতে চন্দনাইশ পৌরসভার আব্দুল বারিহাট এলাকা থেকে বিজিবি এবং সেনাবাহিনীর একটি টহল দল একটি মাইক্রোবাস তল্লাশি করেন। এসময় দুই ব্যকিরত কাছ থেকে সাড়ে ১০ লাখ টাকা জব্দ করা হয়। দুই ব্যক্তি দাবি করেন, ওই টাকা স্বতন্ত্র প্রার্থীর মিজানুল হকের পোলিং এজেন্টদের জন্য বহন করা হচ্ছিল। ওই গাড়ির চালক গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারে নি। গাড়িটি রিকুইজিশন স্লিপের মাধ্যমে নেয়া হয়েছে, তবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হয়নি।
এর আগে মঙ্গলবার টাকা জব্দ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ঘিরে ফেলেছেন সেনা সদস্যরা। তখন ওই ব্যক্তি টাকা গুনছেন। এ সময় একজন ওই ব্যক্তির পরিচয় জানতে চান। টাকা গুনতে থাকা ব্যক্তি জানান, তিনি মিজানুল হক চৌধুরীর ‘এস্টেট ম্যানেজার’।
এ ব্যাপারে তিনি ব্যাখ্যা দিলেও নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এড. মিজানুল হক চৌধুরীর মোবাইলে বার বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com