নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রাম কারাগারে জুলাই-আগষ্টের মামলার আসামির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে জুলাই-আগষ্টের মামলার আসামির মৃত্যু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জুলাই-আগষ্টের হত্যাচেস্টা মামলায় কারাবন্দি দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার তার শেষকৃত্য হয়। আরে আগে সোমবার সে কারাগারে মারা যান। কারাগারের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারে দেবাশীষ চৌধুরীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগ সমর্থকরা। দেবাশীষ নগরের সদরঘাট এলাকার সুধাংশু বিকাশ চৌধুরী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, হঠাৎ করে ওয়ার্ডের মধ্যে বুকে ব্যাথা ওঠে। তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে আনতে আনতেই সে মৃত্যুবরণ করেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে হৃদরোগে মারা গেছেন বলে মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সদরঘাট থানার ১১০ কবি নজরুল ইসলাম রোডের পি কে সেন কম্পাউন্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার কওে সদরঘাট থানা পুলিশ। পরে সদরঘাট থানার জুলাই-আগষ্টের হত্যাচেস্টা(মামলার নম্বর-১৯) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। গ্রেপ্তারের ২১দিন পর গত সোমবার মৃত অবস্থায় তাকে চট্টগ্রাম কারাগার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের সদস্য মৃতের মামাতো ভাই অনুরুপ চৌধুরী বলেন, হৃদরোগে যদি মারা যায় তাহলে মৃতের পিঠে আঘাতের চিহ্ন কেন আসলো। কারাগারের ভেতর নির্যাতনের শিকার না হলে তার শরীরে কোন দাগ থাকার কথা নয়। শরীরে দাগ দেখে তাকে নির্যাতন করে মেরে ফেলেছে বলে আমরা সন্দেহ করছি।
পরিবার সূত্র জানা যায়, ভিকটিম দেবাশীষ কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। নিজেদেও পৈত্রিক সম্পত্তি নিয়ে একটি মহলের সাথে বিরোধ ছিল। এ বিরোধ থেকেই স্থানীয় থানা পুলিশকে ব‍্যবহার করে জুলাই-আগষ্টের মামলায় তাকে গ্রেপ্তার করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com