চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে জুলাই-আগষ্টের হত্যাচেস্টা মামলায় কারাবন্দি দেবাশীষ চৌধুরী নামে এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার তার শেষকৃত্য হয়। আরে আগে সোমবার সে কারাগারে মারা যান। কারাগারের ভেতর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কারাগারে দেবাশীষ চৌধুরীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন আওয়ামী লীগ সমর্থকরা। দেবাশীষ নগরের সদরঘাট এলাকার সুধাংশু বিকাশ চৌধুরী।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, হঠাৎ করে ওয়ার্ডের মধ্যে বুকে ব্যাথা ওঠে। তাকে ওয়ার্ড থেকে কারা হাসপাতালে আনতে আনতেই সে মৃত্যুবরণ করেন। তাকে হাসপাতালে নিয়ে গেলে হৃদরোগে মারা গেছেন বলে মেডিকেল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কারা সূত্র জানায়, গত ২৭ এপ্রিল সদরঘাট থানার ১১০ কবি নজরুল ইসলাম রোডের পি কে সেন কম্পাউন্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার কওে সদরঘাট থানা পুলিশ। পরে সদরঘাট থানার জুলাই-আগষ্টের হত্যাচেস্টা(মামলার নম্বর-১৯) মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেয়। সেই মামলায় তাকে কারাগারে পাঠায় আদালত। গ্রেপ্তারের ২১দিন পর গত সোমবার মৃত অবস্থায় তাকে চট্টগ্রাম কারাগার থেকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের সদস্য মৃতের মামাতো ভাই অনুরুপ চৌধুরী বলেন, হৃদরোগে যদি মারা যায় তাহলে মৃতের পিঠে আঘাতের চিহ্ন কেন আসলো। কারাগারের ভেতর নির্যাতনের শিকার না হলে তার শরীরে কোন দাগ থাকার কথা নয়। শরীরে দাগ দেখে তাকে নির্যাতন করে মেরে ফেলেছে বলে আমরা সন্দেহ করছি।
পরিবার সূত্র জানা যায়, ভিকটিম দেবাশীষ কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। নিজেদেও পৈত্রিক সম্পত্তি নিয়ে একটি মহলের সাথে বিরোধ ছিল। এ বিরোধ থেকেই স্থানীয় থানা পুলিশকে ব্যবহার করে জুলাই-আগষ্টের মামলায় তাকে গ্রেপ্তার করানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
Leave a Reply