নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে ব্যবসায়ীর তিন ফ্ল্যাটে চুরির ঘটনায় দুই চোর গ্রেপ্তার ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ/ চট্টগ্রামের সাজিনাস হাসপাতালের সাত ডাক্তারসহ আট জনের বিরুদ্ধে মামলা রাউজানে যুবদল নেতাকে খুনে ১৯ জনের বিরুদ্ধে মামলা পতাকা লাগাতে গিয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় বুধবার চট্টগ্রাম সিএমএম মনিরুল হাসান/ ঢালাওভাবে শোন এরেস্ট করা যাবে না, দিতে হবে ব্যাখ্যা চট্টগ্রামে হানি ট্র্যাপে ফেলে দুই বছর আগে বাবাকে খুন করে ছেলে চট্টগ্রামে শিশু ধর্ষণ/ চার কার্যদিবসে সাক্ষ্যগ্রহণ শেষ মঙ্গলবার যুক্তিতর্ক সিএমএম আদালত/ চমেক ঘিরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ চট্টগ্রামের সেই শিশু ধর্ষণ মামলার বিচার শুরু/ বুধবার নয় সাক্ষীকে হাজির হতে সমন জারি
চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা!

চট্টগ্রামে ব্যবসায়ীকে মেরে টাকা ছিনিয়ে নেন দুই স্বেচ্ছাসেবক দল নেতা!

অভিযুক্ত আসামি রাহাত উল্লাহ রবিন
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবিনসহ ২ জনের নামে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। গতকাল সোমবার মামলা করার বিষয়টি সামনে আসে। এর আগে রোববার নগরের কোতোয়ালী থানায় হত্যাচেষ্টা, মারধর, টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ব্যবসায়ী মঞ্জুর আলম মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামি হলেন, ১৬ নম্বর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুল ইসলাম বাবু।
কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, মঞ্জুর আলম নামে এক ব্যবসায়ী দুই জনের বিরুদ্ধে হত্যাচেস্টা, মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেছেন। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আসামি গ্রেপ্তার নেই।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ব্যবসায়ী মঞ্জুর আলম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি মোবাইল ফোনের দোকান পরিচালনা করেন। দুই মাস আগে ব্যবসার কথা বলে আসামিরা তার কাছ থেকে ৯৮ হাজার টাকা নেন। পরে টাকা ফেরত চাইলে তারা বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। গত ২২ মে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন জুবলী রোডের তিনপুল এলাকায় হোটেল টাওয়ার ইন-এর সামনে পৌঁছালে আসামিরা দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে তার গতিরোধ করেন। পাওনা টাকা চাওয়ার জেরে তারা তাকে মারধর করেন। এ সময় রাহাত উল্লাহ রবিন লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অপর আসামি ওয়াহিদুল ইসলাম বাবুও কাঠের বাটাম দিয়ে তাকে আঘাত করেন বলে এজাহারে অভিযোগে উল্লেখ করা হয়। এছাড়া হামলার একপর্যায়ে আসামিরা তার কাছে থাকা একটি অপো মোবাইল ফোন এবং পকেটে থাকা ৬৫ হাজার টাকা ছিনিয়ে নেন তারা।
অভিযোগ সর্ম্পকে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাহাত উল্লাহ রবি বলেন, মামলার বিষয়টি আমি অবগত নই। মঞ্জুর কাছ থেকে টাকা ছিনতাই করার কো ঘটনাই ঘটেনি। মামলার বাদী মঞ্জুর আলমের বিরুদ্ধেই নানা ধরনের অভিযোগ রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com