নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চুনতি অভয়ারণ্যের কুলপাগলী ছড়ায় বাঁধ দিল কারা ?

চুনতি অভয়ারণ্যের কুলপাগলী ছড়ায় বাঁধ দিল কারা ?

চট্টগ্রাম এক্সপ্রেস
চট্টগ্রাামের লোহাগাড়ায় চুনতি অভয়ারণ্যের কুলপাগলী ছড়ায় অবৈধভাবে দেওয়া বাঁধ অপসারণ করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার দুপুরে বন বিভাগ ও উপজেলা প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে ছড়ায় দেওয়া বাঁধটি কেটে অপসারণ করেন। এর আগে গত শুক্রবার বাঁধটি প্রথমে বন বিভাগ অপসারণ করেছিল। তবে রাতের আঁধারে বাঁধটি আবার নির্মাণ করে দুষ্কৃতিকারীরা। একবার কাটার পরও আবার বাঁধ দিল কারা।
লোহাগাড়া থানা পুলিশের সহযোগিতায় বাঁধটি অপসারণের অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় চুনতি অভয়ারণ্য এলাকার বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার উপস্থিত ছিলেন।
চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, কৃত্রিম বাঁধ দিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় চুনতি অভয়ারণ্যে পানি সংকট তৈরি হয়। শুক্রবার বন বিভাগ বাঁধটি অপসারণ করলেও তারা আবার বাঁধটি তৈরি করে। এবার উপজেলা প্রশাসন, বন বিভাগ যৌথভাবে বাঁধটি আবার অপসারণ করা হলো। এতে কৃষকদের চাষাবাদের সমস্যা তৈরি হয়। বনে পানি সংকটের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে।
বন বিভাগ জানায়, চুনতি অভ্যয়ারণ্যের গহিন অরণ্য থেকে কুলপাগলীর ছড়াটির উৎপত্তি হয়ে অভয়ারণ্যের বুক জুড়ে প্রবাহিত হয়ে এটি সাঙ্গু নদীতে গিয়ে মিশে গেছে। কিছু অসাধু ব্যক্তি অভয়ারণ্যের গোলাইম্মাঘোনা এলাকায় বাঁধ তৈরি করেন। বাঁধটির দৈর্ঘ্য ১৫ ফুট ও প্রস্থ ৪ ফুট। শুষ্ক মৌসুমে এ বাঁধের পানি থেকে কৃষকদের ধান ক্ষেতে সেচ দেওয়া হয়। বাঁধের কারণে অভয়ারণ্য এলাকায় পানির সংকট তৈরি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com