নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ইরান যুদ্ধ/ কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

ইরান যুদ্ধ/ কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ওই অঞ্চলের ছয়টি দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেসব দেশে দায়িত্বরত বাংলাদেশের দূতাবাস গুলো। দেশগুলো হলো লেবানন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও ইরাক। শনিবার দেওয়া জরুরি বিজ্ঞপ্তি দিয়ে এই ছয়টি দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সামরিক স্থাপনা থেকে দূরে থাকা, নিরাপদ স্থানে অবস্থান করা, গুজব না ছড়ানো এবং জরুরি কাগজপত্র ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হাতের কাছে রাখতে বলা হয়েছে। অতিপ্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে এবং বিপদ কেটে না যাওয়া পর্যন্ত নিরাপদ স্থানে অবস্থান করতে বলা হয়েছে। এ ছাড়া জমায়েত বা সভা-সমাবেশ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।

সব কটি দূতাবাসই নিজ নিজ দেশের সরকারের জারি করা নির্দেশনা মেনে চলতে এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে। একই সঙ্গে নগদ টাকা, পাসপোর্ট, স্থানীয় আইডি কার্ড, স্বাস্থ্য কার্ড বা হেলথ ইনস্যুরেন্স, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, শুকনো খাবার ও পানি সব সময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
কয়েকটি দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারেও বিশেষভাবে সতর্ক করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা এবং ভিত্তিহীন সংবাদ প্রচার করা এসব দেশের প্রচলিত আইনের পরিপন্থী। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

লেবাননের বাংলাদেশ দূতাবাস দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চল (বেক্কা ভ্যালি) এবং রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চল (দাহিয়ে) ও এর নিকটবর্তী এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাফেরা করতে বলেছে। এ ছাড়া রাতে চলাচল না করা, সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগের নম্বর
যেকোনো জরুরি প্রয়োজনে বাংলাদেশি প্রবাসীদের নিজ নিজ দেশের দূতাবাস বা কনস্যুলেটের নির্দিষ্ট হটলাইন নম্বর ও ই–মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

লেবানন: ফ্রন্টডেস্ক (হোয়াটসঅ্যাপ)– ৭১২১৭১৩৯, হেল্প লাইন- ৮১৭৪৪২০৭, হটলাইন- ৭০৬৩৫২৭৮

কাতার: হটলাইন- +৯৭৪ ৩৩৩৬২০০০। ই–মেইল: mission.doha@mofa.gov.bd

সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি): +৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫, +৯৭১ ০২ ৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬। ই–মেইল: mission.abudhabi@mofa.gov.bd

সংযুক্ত আরব আমিরাত (দুবাই): +৯৭১ ৫০ ৮১৬ ৮২৫৩, +৯৭১ ৫০ ৮১৬ ৮৩৬৩। ই–মেইল: mission.dubai@mofa.gov.bd

বাহরাইন: হেল্পলাইন- +৯৭৩ ৩৩৩৭৫১৫৫। ইমেইল: mission.manama@mofa.gov.bd

কুয়েত: হটলাইন- +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১। ই–মেইল: mission.kuwait@mofa.gov.bd

ইরাক: হটলাইন (হোয়াটসঅ্যাপ)- +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০। ই–মেইল:

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com