নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
কক্সবাজারের খুনের আসামি মা- বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার

কক্সবাজারের খুনের আসামি মা- বাবা-ছেলে চট্টগ্রামে গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঈদগাঁও থানার নূরুল আমিন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার চট্টগ্রাম ও কক্সবাজার র‍্যাবের যৌথ অভিযানে তাদেও গ্রেপ্তার করা হয়। এরা হলেন- জয়নাল আবেদীন, তার ছেলে মো. রায়হান এবং স্ত্রী রেহেনা বেগম। তারা সবাই কক্সবাজারেেজলার ঈদগাঁও থানার বাহারছড়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, খুনের মামলার পলাতক আসামি জয়নাল আবেদীন হাটহাজারী এলাকায় অবস্থান করছেন গোপন সংবাদ পাই। তার ভিত্তিতে শুক্রবার হাটহাজারীর অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় আরেকটি অভিযান চালিয়ে তার ছেলে রায়হান ও স্ত্রী রেহেনা বেগমকে গ্রেপ্তার করা হয়। আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব জানায়, নিহত নূরুল আমিনের সঙ্গে প্রতিবেশী জয়নাল আবেদীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে নূরুল আমিন কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলা আপস-মীমাংসা ও তুলে নেওয়া নিয়ে গত ২১ জানুয়ারি জয়নাল আবেদীন ও নূরুল আমিনের মধ্যে বাকবিতন্ডা হয় এবং তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এর একদিন পর ২২ জানুয়ারি ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে বাহারছড়া সড়কে জয়নাল আবেদীন ও তার সহযোগীরা নূরুল আমিনের ওপর হামলা চালায়। দেশীয় ধারালো অস্ত্র, দা, কিরিচ ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর নিহতের মেয়ে বাদী হয়ে ঈদগাঁও থানায় সাত জনকে এজাহারনামীয় এবং আরও তিন থেকে চার জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ### আহমেদ কুতুব/১৪.০৩.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com