নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
হামের উপসর্গ/চট্টগ্রামে একদিনে ২৬ শিশু হাসপাতালে ভর্তি, এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ/চট্টগ্রামে একদিনে ২৬ শিশু হাসপাতালে ভর্তি, এক শিশুর মৃত্যু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের সরকারি–বেসরকারি বিভিন্ন হাসপাতালে গতকাল একদিনে নতুন করে আরো ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এতে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে। এর মধ্যে কিছু শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। তবে গতকাল শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি ছিল ৩৩ জন শিশু। এদের মধ্যে বেশিরভাগ শিশু হামের টিকা দেয়নি। এছাড়া ইতোমধ্যে ৭ জনের হাম এবং একজনের রুবেলা শনাক্ত হয়েছে। অপরদিকে গত সোমবার রাতে কক্সবাজার থেকে হামের উপসর্গ নিয়ে চমেক হাসপাতালে আসা আয়েশা সিদ্দিকা নামে সাড়ে ৫ মাস বয়সী শিশু আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কক্সবাজার থেকে আসার আগেই পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে হামে মৃত্যু হয়েছে কিনা নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগর এলাকা থেকে গতকাল ৬ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস–রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) পাঠানো হয়েছে। সব মিলিয়ে নগর থেকে এখন পর্যন্ত ৪১ জনের নমুনা পাঠানো হয়েছে। অপরদিকে ১৫ উপজেলা থেকে গতকাল ১০ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৫০ জনের। সব মিলিয়ে গতকাল পর্যন্ত মোট ৯১ জন শিশুর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়।
গতকাল চমেক হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জন শিশুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বেশিরভাগ শিশু হামের টিকা দেয়নি। এছাড়া কয়েকজন এক ডোজ টিকা দিয়ে আরেক ডোজ দেয়নি। এছাড়া পূর্ণ দুই ডোজ টিকা দিয়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছে এমন শিশুও রয়েছে। ভর্তি হওয়া রোগীদের মধ্যে শূন্য থেকে ছয় মাস বয়সী রয়েছে ৭ জন, সাত থেকে নয় মাস বয়সী ৭ জন, ১০ মাস থেকে এক বছরের ৪ জন, দুই থেকে পাঁচ বছরের ১৩ জন এবং ছয় থেকে ১০ বছরের ২ জন। পূর্ণ ডোজ টিকা পাওয়া তিনজনের বয়স যথাক্রমে দেড় বছর, দুই বছর ও ৮ বছর। একটি ডোজ নিয়েছে ৯ জন। এর মধ্যে সাতজনের বয়স ১৫ মাস থেকে ৮ বছর এবং বাকি দুজনের বয়স ১২ মাস। এছাড়া ২১ জন শিশু কোনো টিকা নেয়নি। যাদের মধ্যে ১৩ জনের বয়স ২ থেকে ৯ মাস। বাকিদের বয়স ১০ মাস থেকে ৮ বছর।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৪ মাস বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬ জন চিকিৎসা নিচ্ছে। এদের বয়স ৬ মাস থেকে ২ বছরের মধ্যে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে আসছে আমরা তাদের নমুনা ঢাকায় পাঠাচ্ছি। এমন ৯১ জনের নমুনা পাঠানো হয়েছে। গতকাল ১৬ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। হামের উপসর্গ নিয়ে কঙবাজার থেকে চমেক হাসপাতালে আসা এক শিশুর মৃত্যু হয়েছে। তার নমুনার রিপোর্ট এখনো আসেনি।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, আমাদের হাসপাতালে আসা বেশিরভাগ শিশু টিকা নেয়নি। আবার কিছু শিশুর টিকা নেওয়ার বয়স হয়নি, কিছু শিশু এক ডোজ টিকা নিয়ে দ্বিতীয় ডোজ নেয়নি। আবার দুই ডোজ টিকা নেওয়ার পরে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এমন শিশুও আছে। আসলে কোনো টিকার কার্যক্ষমতা ১০০ শতাংশ না। টিকা নেওয়ার পরেও হয়তো টিকা কাজ করেনি। শরীরে অ্যান্টিবডি তৈরি হয়নি। এটি স্বাভাবিক ঘটনা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com