নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রামে ‌’উচ্চমাত্রার’ প্রতারক রিয়াদ গ্রেপ্তার

চট্টগ্রামে ‌’উচ্চমাত্রার’ প্রতারক রিয়াদ গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি ও মন্ত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিয়াদ পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পাইকপাড়ার মৃত মো. সেলিম উদ্দিনের ছেলে। রোববার বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (অপরাধ) নাজমুল হাসান।
নাজমুল হাসান বলেন, গত ৪ এপ্রিল রাত ২টার দিকে পটিয়া মডেল থানার একটি দল পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে রিয়াদ বিন সেলিমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একাধিক ভুয়া পরিচয়পত্র, একটি হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি সেট, সিগন্যাল লাইট, ওয়াকিটকি সদৃশ মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। রিয়াদ ‘Lion Riyadh Selim’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি করে ছবি পোস্ট করতেন। প্রাথমিকভাবে এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে উঠে এসেছে, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন পদে নিয়োগের নামে তিনি একাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। পাশাপাশি ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে প্রতারণার প্রমাণও মিলেছে।
এছাড়া রিয়াদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র তৈরি করে তদবির বাণিজ্যে জড়িত ছিলেন জানিয়ে নাজমুল হাসান বলেন, কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে তার স্বামীকে দ্রুত জামিনে মুক্ত করার আশ্বাস দেন রিয়াদ। এ প্রলোভনে তিনি বিকাশের মাধ্যমে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে নগদ ২ লাখ টাকা নেন। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা, বিশ্বাসভঙ্গসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com