নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
চট্টগ্রামে নিজ ব্যাংকের টাকা লুট কর্মকর্তাসহ পাঁচ আসামির কারাদন্ড

চট্টগ্রামে নিজ ব্যাংকের টাকা লুট কর্মকর্তাসহ পাঁচ আসামির কারাদন্ড

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে ব্যাংকের ৫০ লাখ টাকা লুটের মামলায় ব্যাংক কর্মকর্তাসহ পাঁচ আসামিকে কারাদন্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এর আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
দুদক আইনজীবী রেজাউল করিম বলেন, অর্থ আত্মসাত মামলার আসামি পূবালী ব্যাংক চট্টগ্রাম সিডিএ করপোরেট শাখার সাবেক গাড়িচালক বিজয় কুমার দাশকে যাবজ্জীবন কারাদন্ড, একই শাখার তৎকালিন জুনিয়র অফিসার-ক্যাশ রাজিবুর রহমান, ব্যাংকের নিরাপত্তারক্ষী আশিকুর রহমান, তানজুর রহমান ও মাজহারুল ইসলামকে ১০ বছর করে কারাদন্ড এবং প্রত্যকে আসামিকে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি বিকেলে জুনিয়র অফিসার রাজিবুর রহমান চট্টগ্রাম নগরের শেখ মুজিব রোড শাখা থেকে ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে তিন নিরাপত্তারক্ষীসহ গাড়িতে করে সীতাকুন্ড শাখায় যান। ওই শাখা থেকে আরও ৮১ লাখ টাকা সংগ্রহ করে তিনি চট্টগ্রাম নগরের সিডিএ করপোরেট শাখার উদ্দেশে রওনা দেন। কিছুক্ষণ পর রাজিবুর রহমান ফোন করে সিডিএ করপোরেট শাখাকে জানান, গাড়িতে থাকা একটি বস্তা পাওয়া যাচ্ছে না। ওই বস্তায় সাড়ে ৫০ লাখ টাকা ছিল। এ ঘটনায় সিডিএ করপোরেট শাখার সাবেক সহকারী মহাব্যবস্থাপক তৌফিকুর রহমান বাদী হয়ে রাতে সীতাকুন্ড থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ২০২২ সালের ১৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। সাত জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com