নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রামে গোসল করতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
নগরের চাক্তাই খালে গোসল করতে নেমে নিখোঁজ মো. রাকিব (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে নগরের ভেড়া মার্কেট এলাকার স্লুইসগেট সংলগ্ন স্থান থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে।
নিহত রাকিবের বাবার নাম মাঈন উদ্দিন। তিনি পেশায় রিকশাচালক।
পরিবারসহ তারা ভেড়া মার্কেট এলাকায় থাকেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসীম উদ্দিন জানান, গোসল করতে নেমে এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালায়।
পরে রাত সাড়ে নয়টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে রাকিব তার কয়েকজন বন্ধুর সঙ্গে খালে গোসল করতে নামে।
একপর্যায়ে অন্যরা উঠে এলেও রাকিব আর ফিরে আসেনি। পরে পরিবারের সদস্যরা খোঁজ করে জানতে পারেন, সে খালে নেমেছিল। বিষয়টি রাতে ফায়ার সার্ভিসকে জানানো হলে অভিযান চালিয়ে তার লাশ উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com