নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতা আলম চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম/ নিউ মার্কেটের ফুটপাতে বছরে তিন কোটি টাকার চাঁদাবাজি ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা
চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থেকে বিদেশি পিস্তলসহ পেশাদার অপরাধী সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা(উত্তর) পুলিশ। শনিবার নগরের আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম নোয়াখালী জেলার হাতিয়া থানার চর হেয়ার এলাকার মৃত আলাউদ্দিন আহমেদ আলী আহমেদের ছেলে। বর্তমানে পাঁচলাইশ থানাধীন বিবিরহাট এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, শনিবার বিশেষ অভিযানের সময় আতুরার ডিপো কামারাবাদ মোড়ে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। চেকপোস্টের সামনে দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশির সময় সিএনজি থেকে একজন পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে সে নিজেই কোমরে থাকা একটি বিদেশি পিস্তল বের করে দেয়। অস্ত্রটির গায়ে ইংরেজিতে (Made in U.S.A, 7.65) লেখা রয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, গ্রেপ্তার আসামি অস্ত্রটি নিয়ে সিএনজি অটোরিকশা দিয়ে চালিতাতলী হতে আতুরার ডিপোর দিকে আসছিল। অস্ত্রটি দিয়ে আসামি নগরীর চালিতাতলী, ওয়াজেদিয়া, কুইয়াইশ, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ চালায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে বায়েজিদ থানায় মামলা রুজু করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com