নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় চকরিয়ার গফুরের সাত বছর কারাদন্ড চট্টগ্রামে দুর্নীতি মামলায় নতুন নজির/ সাবেক ভূমিমন্ত্রীসহ আসামিদের বিরুদ্ধে এক দিনে ১০ সাক্ষীর সাক্ষ্য চট্টগ্রামে সিটি কলেজে আধিপত্য ঘিরে ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চসিক নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী শামসুজ্জামান হেলালী মাদকের টাকায় অবৈধ সম্পদ পাহাড় রুপমের ৭ বছর কারাদণ্ড প্রথম ফ্লাইট/ চট্টগ্রাম থেকে ৩৭১ হজযাত্রী গেলেন সৌদি আরব চট্টগ্রামে স্ত্রীকে নির্যাতনের মামলায় পুলিশ সার্জেন্টের কারাদণ্ড সংসদ সদস্যের সংরক্ষিত আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা চবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতা আলম চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার
চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় চকরিয়ার গফুরের সাত বছর কারাদন্ড

চট্টগ্রামে মানি লন্ডারিং মামলায় চকরিয়ার গফুরের সাত বছর কারাদন্ড

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আব্দুল গফুরকে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং মামলায় সাত বছর কারাদন্ড ও এক কোটি ১৬ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মো. মিজানুর রহমান এর আদালত এ রায় দেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।
দুদক পিপি মোকারম হোসাইন বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় আসামি আব্দুল গফুরকে সাত বছর কারাদন্ড ও এক কোটি ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আসামি মাদক চোরাচালান করে বিপুল পরিমাণ অবৈধ অর্থের মালিক বনে গিয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার পর থেকে তার সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি মানিলন্ডারিং আইনে আসামির বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের করে দুদকের তৎকালিন উপপরিচালক লুৎফল কবির চন্দন। এতে তার বিরুদ্ধে ৬৮ লাখ ৮১ হাজার টাকার স্থাবর-অস্থাবর জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন করার সম্পদ পায় দুদক। এসব সম্পদ নিজ দখলে রেখে এবং তার নামীয় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক চকরিয়া শাখার মাধ্যমে ২৩ লাখ ৬০ হাজার টাকা মানিলন্ডারিং করেন। তার বিরুদ্ধে দুদক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করলেও তিনি দুদকে সম্পদ বিবরণী দাখিল করেননি। ১০ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। দন্ডিত আব্দুল গফুর কক্সবাজারের চকরিয়ার পালাকাটা গ্রামের মৃত আবু তালেবের ছেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com