প্রমাণ না মেলায় পাঁচ আসামি খালাস
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে পূর্বশক্রতার জেরে দারোয়ান খুনের মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোছা. ফরিদা ইয়াসমিনের আদালত এ রায় দেন। দন্ডিতরা হলেন- নুর খান, মো. আনোয়ার, জিয়াবুল হক ও কালু ওরফে কালাইয়া। এদের মধ্যে নুর খান ও আনোয়ারকে কারাগারে পাঠানো হয়। পলাতক কালুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। এরা হলেন- শরীফ, বাহাদুর, শাহ আলম, মজিবুর রহমান ও হয়রত আলী।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদের আরেফিন নগর¯’ সাগরিকা হাউজিং সোসাইটির দারোয়ান হিসেবে চাকরি করতেন আমান উল্লাহ। ২০০৯ সালের ১৭ অক্টোবর একই এলাকার অন্য ভবনের কেয়ারটেকার মো. জাফর ও বাবুল চা খেয়ে বাসায় চলে যা”িছল। তখন বৃষ্টি আসলে ওমেন বিশ^বিদ্যালয়ের গেইটের সামনে দাঁড়ানো অব¯’ায় আসামিরা হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় ভিকটিম আমান উল্লাহের স্ত্রী কহিনুর বেগম সাত জনের নাম উল্লেখ করে বায়েজিদ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০১৫ সালের ৫ নভেম্বর ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয়। ১০ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।
Leave a Reply