চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে চট্টগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্্যলী বের করা হয়। শেষে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি জেলা ও দায়রা জজ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে জেলা লিগ্যাল এইড অফিসার(সিনিয়র সিভিল জজ) সুব্রত দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান অতিথি ছিলেন মহানগর দায়রা জজ হাসানুল ইসলাম। বক্তব্য রাখেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, চট্টগ্রাম এর বিজ্ঞ বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) জনাব রূপন কুমার দাশ,

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস ছাত্তার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. মোঃ হাসান আলী চৌধুরী, জেলা পাবলিক প্রসিকিউটর আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঞাসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।
Leave a Reply