চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে নারী নির্যাতন ও ঢাকার চেক প্রতারণা মামলার আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে লিবার্টি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক(এমডি) মো. ইলিয়াসকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার তাকে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার কোর্ট জিআরও রাজীব কান্তি দে বলেন, একটি নারী ও শিশু নির্যাতন মামলা এবং একটি ঢাকার আদালতের একটি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। তাকে আদালতে তোলা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
থানা পুলিশ সূত্র জানায়, এক নারীর দায়ের করা নারী নির্যাতন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ছিল। চলতি বছরের গত ১৫ মার্চ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। থানায় পরোয়ানা যাওয়ার পর নগরীর হিলভিউ হাউজিং সোসাইটির ৬ নম্বর রোডের ৭৫ নম্বর বাসা থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ঢাকার পঞ্চম যুগ্ম মহানগর দায়রা জজ আদালতে একটি সিআর মামলা হয়েছে। সেই মামলার তার বিরুদ্ধে সাজা দেয় আদালত। পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেছিল আদালত।
Leave a Reply