নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
হাটহাজারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

হাটহাজারীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি কারাগারে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে খুনের মামলার প্রধান আসামি মো. ফয়সাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি জবানবন্দি দেন। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে বুধবার নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষী ইউনিয়নের টংকপাড়া এলাকা থেকে মো. ফয়সালকে (১৯) গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেল বলেন, কন্যা শিশুকে ধর্ষণের পর নির্মমভাবে খুন করে মো. ফয়সাল। খুন করে সে পালিয়ে যায়। ঘটনার পর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকায় তার অবস্থান সনাক্ত করতে পারছিল না পুলিশ। হাটহাজারী থানা পুলিশ সর্বশেষ টানা ৭২ ঘণ্টার অভিযানের পর নরসিংদীর রায়পুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে খাগড়াছড়ির মানিকছড়ি, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে ফয়সাল ধর্ষণ ও খুনের ঘটনা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। গত ২৬ মার্চ হাটহাজারীর আমান বাজার এলাকার একটি তুলার গুদামে ১১ বছরের এক শিশু কন্যাকে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে শিশুটি চিৎকার করলে ফয়সাল ও তার এক সহযোগী তাকে হত্যা করে। হত্যার পর লাশ গুদামের বস্তার নিচে লুকিয়ে রেখে আত্মগোপনে চলে যায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com