নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের পাঠানটুলির খান বাড়ির একটি ভবনের লিফটের নিচ থেকে ব্যবসায়ী মাশফিক মাহমুদ খানের(৩৮) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি খুন, না দুর্ঘটনা এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডবলমুরিং থানা পুলিশ ও ফায়ার সার্ভিস খান বাড়ির লিফটের গর্ত থেকে লাশ উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় লিফটের নিচের অংশ খুলে লাশ উদ্ধার করা হয়।
নিহতের স্বজন আশরাফুল আলম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাশফিক বাসা থেকে বের হন। সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে তাকে আবার ভবনে প্রবেশ করে লিফটে ওপরে উঠতে দেখা যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সকালে ভবনের ১০ তলার লিফটের দরজা ভাঙা অবস্থায় দেখে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ এসে লিফটের নিচ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করে। ১৩ তলা ভবনের লিফটের গর্তে পড়ে ছিলেন মাশফিক। তিনি আমদানি-রপ্তানী ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
ভবনটি একজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে লিফটের ভেতর একটা চিৎকারও শোনা যায়। তখন মাশফিককে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভবনের লিফটের নিচে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান জানান, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকান্ড, তা জানতে সিসিটিভি ফুটেজ, আলামত ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে বলে জানান তিনি।
পুলিশ জানায়, ভবনের লিফটের কারিগরি ক্রটি ছিল কি না তা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া লিফটের অন্য কোনো সমস্যা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। কিভাবে ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com