চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় রয়েল পার্ক নামে একটি আবাসিক হোটেল থেকে মো. রিপন(৪৭) ও সোনিয়া আক্তার(৩৩) নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা চট্টগ্রাম নগরীর লালখান বাজার ঢেবার পাড়ের বাসিন্দা। তাদের পারিবারিক কলহের কারণে ‘আত্মহত্যা’ করতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। গতকাল সোমবার হোটেলের একটি ক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ভিকটিম রিপন ভ্যানে ফল বিক্রি করেন আর সোনিয়া গৃহকর্মী হিসেবে কাজ করতেন।
নগরের আকবরশাহ থানার এসআই ফজলুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে অচেতন অবস্থায় এবং রিপনকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তাদের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আকবর শাহ থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ ওমর বলেন, রোববার বিকালে রিপন ও সোনিয়া হোটেলে ওঠেন। একটি রুম ভাড়া নেন। রাতে তারা একসাথে খাওয়া খেতে দেখা গেছে। সকালে রুমের দরজা খোলা ছিল। তখন হোটেলের একজন বয় প্রবেশ করে দেখেন রিপন ঝুলন্ত অবস্থায় এবং সোনিয়া খাঁটে শোয়ানো অবস্থায় রয়েছেন। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।
Leave a Reply