নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই চ্যানেল আই সেরাকণ্ঠ মৌমিতাকে নিয়ে কুরুচিকর তথ্য প্রচার/ চট্টগ্রাম সাইবার আদালতে ১৯ জনের বিরুদ্ধে মামলা আগে যা ছিল ডোবা-পুকুর, এখন সেখানে চসিকের সিটি বাস টার্মিনাল চট্টগ্রামে ঝোপ থেকে পরিত্যাক্ত বিদেশী পিস্তল উদ্ধার
চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম নগরের চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে ভাংচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ গ্রুপের সাজ্জাদের সহযোগী মোবারক হোসেন ওরফে ডেবিট ইমনের হুমকি ফোনের অডিও ভাইরাল হলেও মামলার এজাহারে নেই তার নাম। ডিডিএন প্রতিষ্ঠানের ম্যানেজার মো. শামশুদোহা মিনহাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনো পুলিশ হামলা, ভাংচুর ও লুটে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল মঙ্গলবার নগরের চকবাজার থানার ওসি নূও হোসেন মামুন বলেন, ‘ডিডিএন অফিসে হামলা, ভাংচুর ও অর্থ লুটে জড়িতের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এখনো কাউকে আটক করা হয়েছে কিনা তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আমারা ডিজিটাল ডট নেট(ডিডিএন) ইন্টারনেট সার্ভিস প্রতিষ্ঠানে প্রতিদিনের নিজ নিজ কাজে ব্যস্ত ছিলাম। চট্টগ্রাম শহরে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সার্ভিস প্রদান করে আসছি। আমাদের প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী আদিল বিন মামুনকে গত ১১ জুলাই ব্যক্তিগত হোয়াটসএ্যাপ নাম্বাওে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা হোয়াটসএ্যাপ নাম্বার +৯৭১৫৬৮৬৩৮৩৮৫ ও ০১৭৪৩-১৬৬৯৭৫ থেকে কল দিয়ে বিভিন্ন ধরণের কথা বলে চাঁদা দাবি করে। এক পর্যায়ে উপরোক্ত নাম্বার থেকে কলার নিজকে ডেভিড-ইমন বলিয়া পরিচয় দিয়ে এককালীন দুই কোটি টাকাসহ প্রতিমাসে ১০ লাখ টাকা চাঁদা দাবী করলে আমাদের কোম্পানীর স্বত্ত্বাধীকারী চাঁদা দিতে অসম্মতি জানান। এমতাবস্থায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাদের দাবীকৃত চাঁদার টাকা না পেয়ে ১৩ জুলাই দুপুর ১২.১৫ থেকে ১২.৩০ মিনিট পর্যন্ত অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অবৈধ অনুপ্রবেশ কওে মরিয়ম হাইটস বিল্ডিংর তৃতীয় তলায় অবস্থিত অফিস কক্ষে অতর্কিতভাবে ভাংচুর শুরু করে। অফিসের আসবাবপত্র, গ্লাসের দরজা এবং অফিসের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ভাংচুর করে। ঐচ ব্রান্ডের ৬টি কম্পিউটার, উবষষ ব্রান্ডের ৩টি কম্পিউটার এবং অপবৎ ব্রান্ডের একটিসহ সাত লাখ টাকার, উবষষ ব্রান্ডের ৩টি ল্যাপটপ এবং ঞযরহশ চধফ ব্রান্ডের একটি ল্যাপটপ যার আড়াই লাখ টাকা, ঊচঝঙঘ ব্রান্ডের একটি প্রিন্টার, দুটি ফিঙ্গার মেশিনসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কোম্পানির ডিরেক্টর আরিফুল ইসলামের কাধ ব্যাগ থাকা কর্মচারিদের বেতনের ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
সন্ত্রাসী ডেবিট ইমন ডিডিএনের মালিক আদিল মামুনকে ফোন করে ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা ও প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। দুই দিন সময় দেন। টাকা না দেওয়া ব্যবসা চালিয়ে যাওয়ায় ইমনের ছেলেরা হামলা, ভাংচুর চালায় বলে পুলিশ সূত্রে জানা গেেেছ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com