নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বিএনপি: আমির খসরু

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বিএনপি: আমির খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চায় বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মেরিটাইম ইন্সটিটিউট প্রাঙ্গণে চট্টগ্রাম ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, বিএনপি একটি “রংধনু নেশন” গড়তে বদ্ধপরিকর। তিনি বলেন, ‘এদেশের সব মানুষ সমান অধিকার নিয়ে বাঁচবে, যেখানে থাকবে না ধর্ম, বর্ণ কিংবা গোত্রের কোনো বৈষম্য।’ এ সময় তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ও পার্বত্য চট্টগ্রামবাসীদের রাজনীতিতে সম্পৃক্ত হয়ে জনগণের সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘ দানসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ও ধর্মগুরুরা অংশগ্রহণ করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণকে উদ্বুদ্ধকরণ ভোট দেওয়ার জন্য। কোনো বিশেষ কারণে ভোট দেওয়ার কথা সরকারের বলা উচিত না। সরকারের লোকজনের বলা উচিত না। সরকারের উচিত জনগণকে বলা, ভোট দেওয়ার জন্য।’
‘ভোট বলতে, সব ব্যাপারে ভোট। কোন বিশেষ ক্ষেত্রে ভোট দেবে, কথা বলবে আবার একটাকে বাইরে রাখবে, এ ধরনের কথাবার্তা ভালো না। মানুষের মনে বিভিন্ন সন্দেহের উদ্রেক করে এ ধরণের কথাবার্তা কেউ বললে।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি সরকারকে বলব, ভোট দেওয়ার জন্য জনগণকে আপনারা উৎসাহিত করুন। সার্বিকভাবে সব ভোটের কথা বলতে হবে। কোনো বিশেষ ভোটের কথা বলবেন আবার অন্য ভোটের, সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের যে ভোট বিভিন্ন দলকে যে ভোট দিবে এটাই তো আসল ভোট, তাই না ! ’
‘সেই কথা না বলে, খালি এক ভোটের কথা বলবেন আরেক ভোটের কথা বলবেন না। আমরা সব ভোটের কথা বলতে বলতেছি। সার্বিকভাবে জনগণকে বলতে হবে, আপনার ভোট প্রয়োগ করুন। এটাই সরকারের কাজ উৎসাহিত করা। কোন বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য এগুলো জনগণ খুব ভালো ভাবে নিচ্ছে না।’
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশের না থাকা বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘সেটাতে আমাদের মন্তব্য করার কিছু নাই। তাদের জোটের মধ্যে কী হবে, না হবে সেটার উত্তর তো তারা দিতে পারবে। এই উত্তর তো আমরা দিতে পারব না। তাদের জোটের মধ্যে কি হচ্ছে, না হচ্ছে এ বিষয়ে আমাদের কোন মতামতও নাই। এ ব্যাপারে মতামত দেওয়ার আমাদের কোনো ইচ্ছাও নাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com