নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
চট্টগ্রামে বিএনপির আমীর খসরু ও আবু সুফিয়ানের নিবার্চনী প্রচারণা শুরু

চট্টগ্রামে বিএনপির আমীর খসরু ও আবু সুফিয়ানের নিবার্চনী প্রচারণা শুরু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম মহানগরীর কদমতলী এলাকা থেকে নির্বাচনি প্রচার শুরু করেছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা ১২টার দিকে নগরীর কদমতলী বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে তিনি হেঁটে প্রচার শুরু করেন। তার সঙ্গে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
শুরুতেই তিনি বাস স্ট্যান্ড সংলগ্ন একটি বাড়িতে গিয়ে বিভিন্ন ঘরের নারী-পুরুষদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট চান। এরপর তিনি আশপাশের মানুষের সঙ্গে করমর্দন করেন এবং নিজের পক্ষে ভোট প্রত্যাশা করেন। এদিন কদমতলী থেকে শুভপুর বাস স্ট্যান্ড পর্যন্ত গণসংযোগ করেন আমীর খসরু।
প্রচারের ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে, এটা প্রধান বার্তা। জনগণ নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে, তার মালিকানা হবে ভোটের মাধ্যমে, তার প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে।
এদিকে চট্টগ্রাম মহানগর বিএনপির আঁতুরঘর ‘নাসিমন ভবন’ নির্বাচনী প্রচারণা শুরু করেন কোতোয়ালী আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। বিকেল তিনটা থেকে চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী আসনের এনায়েতবাজার, জামালখান, আন্দরকিল্লা, বাকলিয়া, বকশিরহাট, ফিরিঙ্গিবাজার থেকে দলে দলে মিছিল নিয়ে সবাই মিলিত হন মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনের মাঠে। সবার মুখে স্লোগান ছিল একটাই ‘মার্কা কী, ধানের শীষ’। মাঠ ভরে মানুষের সমাগম রাস্তায় চলে আসে। কাউকে কাউকে বিএনপির দলীয় পতাকা হাতে ভোট প্রাথনা করতে দেখা যায়।
সমাবেশে শেষে নগরের কাজীর দেউড়ি থেকে শুরু হওয়া মিছিল এনায়েত বাজার, জামালখান হয়ে আন্দরকিল্লা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে পথে পথে সাধারণ মানুষকে ধানের শীষে ভোট দিতে বিতরণ করা হয় সাদা-কালো লিফলেট। এভাবেই জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিন চট্টগ্রামের ভিআইপি আসন হিসেবে পরিচিত কোতোয়ালী আসনের বিএনপি প্রার্থী বিশাল শোডাউন ও সমাবেশ করে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন করা হয়। সমাবেশ শেষে বিএনপির এমপি প্রার্থী আবু সুফিয়ানের নেতৃত্বে গণমিছিল করা হয়। সমাবেশ ও মিছিলে অংশ নেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, আবু সুফিয়ানের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।
মিছিলে হাটতে হাটতে কথা হয় লিটন মিয়া নামে এক তরুণের সঙ্গে। তিনি বলেন, বাকলিয়া থেকে বিএনপির প্রথম নির্বাচনী মিছিল ও সমাবেশে এসেছি। ২০২৪ সালে প্রথম ভোটার হলেও ভোট দিতে পারিনি। এবার প্রথম ভোট দিতে পারবো। আমার মতামত জানাতে পারবো। এতে আমি আনন্দিত। বাদুরতলা থেকে সমাবেশে অংশ নিতে আসা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাবেক ছাত্রদল নেতা আবু মোশাররফ রাসেল বলেন, গণতন্ত্রের উৎসব হচ্ছে ভোট। সেই ভোট উৎসব আজ থেকে শুরু হচ্ছে। তারই অংশ হতে এখানে আসা। গণতন্ত্রের উৎসবে সবাই অংশ নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে। তারুণ্যের প্রথম ভোট বিএনপির পক্ষেই আসবে। বিএনপি বিজয়ী হবে। তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে।
বিকেল সোয়া চারটার দিকে মিছিল যখন জামালখান মোড় অতিক্রম করছিল তখন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। তখন সড়কের আশপাশের ভবন থেকে মানুষ ভোটের মিছিল থেকে রাস্তায় নেমে আসেন। জামালখানের বারী ভিলার বাসিন্দা কামরুল ইসলাম বলেন, অনেক দিন পর নির্বাচনের ভোটের মিছিল দেখছি। তবে ব্যানার পোস্টার না থাকায় নির্বাচন ম্যারমেরে লাগছে।
বিশাল মিছিল যখন সামনে এগিয়ে যেতে থাকে, তখন পুরো সড়কের অলিগতিতে যানজট তৈরি হয়। এসময় রিকশা ও সিএনজিতে থাকা যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। নগরের বৌদ্ধ মন্দির মোড়ে রিকশায় বসা মধ্য বয়সী যাত্রী মো. নিজাম বলেন, এতো বড় মিছিল যে পুরো এলাকায় যানজট লেগে গেছে। এ যানজট মুক্ত হতে ২০-৩০ মিনিট লেগে যাবে। আমার খুব তাড়া বাসা যেতে হবে। মানুষকে এভাবে ভোগান্তিতে না ফেলে ভোট করা যায় না। গণমানুষের মিছিলের ¯্রােত যখন আন্দরকিল্লায় শেষ হয় তখন প্রায় ১০ হাজার মানুষের বিশাল জমায়েত হয়। সেখানে কোতোয়ালী আসনের প্রতিটি অলি-গলিতে ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করতে নির্দেশনা দেন এমপি প্রার্থী আবু সুফিয়ান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com