চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
ঢাকা থেকে ফ্লাইটযোগে চট্টগ্রামে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার রাত সাড়ে সাতটার কিছু সময় পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। চট্টগ্রাম বিএনপির সিনিয়র নেতারা তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, সদস্য সচিব নাজিমুর রহমানসহ আরও কয়েক জন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে নেমেই চট্টগ্রামের নেতাদের সাথে কুশল বিনিময় করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে হোটেল রেডিসনে গিয়ে রাতযাপন করবেন তিনি। হোটেলে আসার জন্য লালখান বাজার থেকে কাজির দেউড়ি সড়ক বন্ধ করে দেয় পুলিশ। কাল রোববার বেলা ১১ থেকে সাড়ে ১১টার মধ্যে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সমকালকে বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply