নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
বিএনপির জনসভা: ছাত্রদল কর্মী চিশতির মৃত্যু, আহত দুই

বিএনপির জনসভা: ছাত্রদল কর্মী চিশতির মৃত্যু, আহত দুই

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশে মানুষের ভিড়ের মধ্যে চাপা পড়ে সাইদুল ইসলাম চিশতি নামে এক ছাত্রদল কর্মী মারা গেছেন। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছেন। এরা হলেন- রাকিব (২৫) ও জসিম উদ্দিন। রাকিব নগরের চান্দগাঁও উত্তর মোহরার আব্দুস মাবুদ চেরাংগের বাড়ীর বাসিন্দা। জসীম উদ্দিন আনোয়ারার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার গুনু মিয়ার ছেলে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে এ ঘটনা ঘটে।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত দুইজনকে দুপুর ১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন মারা গেছে।
পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশ উপলক্ষে লাখো মানুষের সমাগম ঘটে। দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষ হয়। সাইদুল ইসলাম চিশতি(১৫) নামক ছাত্রদলকর্মী হিটস্ট্রোক করে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে উপস্থিত লোকজন তাকে চকবাজার থানাধীন ন্যাশনাল হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com