নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
ভোট চুরির উদ্দেশ্যে বাসায় বাসায় গিয়ে একটি দল আইডি কার্ড সংগ্রহ করছে – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

ভোট চুরির উদ্দেশ্যে বাসায় বাসায় গিয়ে একটি দল আইডি কার্ড সংগ্রহ করছে – ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

ডেস্ক রিপোর্ট
চট্টগ্রাম -১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের সমর্থনে খুলশী কলোনিতে মহল্লা কমিটির সভাপতি এস এম রবের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা জাকির হোসেন সরল সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ, এ সময় তিনি বলেন দীর্ঘ ১৬ বছর পর দেশে একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসব মুখুর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্র শক্তিশালী করার জন্য সবাই ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। একটি গোষ্ঠী ভোট চুরি করার উদ্দেশ্যে বাসায় বাসায় গিয়ে আইডি কার্ড সংগ্রহ করছে। বিএনপি’র নেতাকর্মীদেরকে যারা আইডি কার্ড সংগ্রহ করছে তাদের বিষয়ে জনগণকে সতর্ক করতে হবে। কারো ব্যক্তিগত আইডি কার্ড সংগ্রহ করে কেউ যেন অপব্যবহার করতে না পারে সেই বিষয়ে জনগণকে সতর্ক থাকা আহ্বান জানান। জমির উদ্দিন নাহিদ আরো বলেন শহীদ জিয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এই দেশ পরিচালনায় সর্বোচ্চ যোগ্যতাশীল নেতৃত্ব তার নেতৃত্বে আগামীতে একটি স্বনির্ভর রাষ্ট্র গঠিত হবে। আপনারা ১২ তারিখ দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান। কেউ ভোটদানে বাধাগ্রস্ত করলে তার বিরুদ্ধে জনগণকে নিয়ে দাঁত ভাঙ্গার জবাব দেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আসিফ চৌধুরী লিমন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল হাই, জাবেদ শাফায়াত সুবহান খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ আজম, ফয়সাল জিয়া, ৪২ নং পূর্ব নাসিরাবাদ ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক শাহাবাজ স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহবুব আলম সিনিয়র যুগ্ন আহবায়ক আসলাম হোসেন পাপ্পু পলিটেকনিক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহারুল আল রাফি সহ প্রমূখ। এ সময় ভোর টু ডোর খুলশী কলোনি, রেলওয়ে কলোনি, ও নয়া শহর এলাকায় বাসা বাড়িতে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com