নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে এক মাসে ১২ মার্ডার: প্রকাশ্যে গুলি থেকে টুকরো টুকরো করে লোমহর্ষক ঘটনা

চট্টগ্রামে এক মাসে ১২ মার্ডার: প্রকাশ্যে গুলি থেকে টুকরো টুকরো করে লোমহর্ষক ঘটনা

বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামে ২০২৫ সালের প্রথম জানুযারি মাসের ১২টি খুনের ঘটনা ঘটেছে। তার মধ্যে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে শরীরের পিস্তল ঠেকিয়ে গুলিকে খুন, প্রকাশ্যে পিটিয়ে খুন এবং কেটে লাশ ছয় টুকরা করার ঘটনাও দেখেছে বন্দরনগরীর মানুষ। র‌্যাবের কর্মকর্তাকে নির্মমভাবে খুন করার ঘটনা ঘটেছে এ মাসে। এতে জনমনে উদ্বেগ, আতংক তৈরি হয়েছে। তবে পুলিশ বলছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই।
নগর পুলিশের সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, চট্টগ্রামে বেশ কিছু খুনের ঘটনা ঘটেলো লোকজনের আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুলিশ ইতিমধ্যে অনেক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে সন্ত্রাসী বার্মা সাইফুল, এহতেশাম ভোলাসহ অন্যতম। মোবারকসহ বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
এর আগে ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান চালানোর সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‍্যাব-৭-এর উপসহকারী পরিচালক (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। এই ঘটনায় করা মামলায় বলা হয়েছে, র‌্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র‌্যাবের আটক করা এক আসামিকে। চার র‌্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে। জঙ্গল সলিমপুর দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। চার দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনো পাহাড় কেটে চলছে প্লট-বাণিজ্য। আর এই বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। এলাকাটি সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসী। ওই ঘটনা ছাড়াও ১০ জানুয়ারি ফটিকছড়িতে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিল এলাকার মিদ্যাপাড়ায় অটোরিকশাচালক খোরশেদ আলমকে প্রকাশ্যে রাস্তায় পিটিয়ে খুন করা হয়। মুখের দুর্গন্ধ নিয়ে কথা–কাটাকাটির একপর্যায়ে ধাক্কা ও লাঠির আঘাতে তাঁকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে। এ ছাড়া রাস্তায় গাড়ি আটকে ৪ জানুয়ারি নগরের আতুরার ডিপো এলাকায় হাজারী গলির এক ব্যবসায়ীর ৩৫০ ভরি সোনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে।
এদিকে গত বুধবার নগরের অক্সিজেন শহীদনগর এলাকায় মো. আনিস নামের এক ব্যক্তিকে বাসায় ডেকে এনে মাথায় আঘাত করে খুন করার পর লাশটি ছয় টুকরা করা হয়। পলিথিন মুড়িয়ে ফেলা হয় খাল ও আশপাশের ভাগাড়ে। লাশের হাতের আঙুলের ছাপ নিয়ে পুলিশ পরিচয় বের করে। এ ঘটনায় পুলিশ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করে। আনিস ওই নারীর পূর্বপরিচিত। পরে ঘটনা স্বীকার করে ওই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

    তার দাবি, তার সঙ্গে থাকা ছবি নিয়ে প্রতারণা করছেন আনিস। এ ছাড়া তার মেয়েকেও উত্ত্যক্ত করতেন। তবে আনিসের পরিবারের দাবি, দুই লাখ টাকা নিয়ে না দেওয়ার জন্য তাঁকে মেরে ফেলেন ওই নারী।
    সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, র‌্যাব কর্মকর্তা হত্যা মামলায় আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী ইয়াসিনসহ বাকিদের ধরতে অভিযান চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com