নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে –ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহদ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে মহিলাদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা হবে –ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহদ

ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করছেন ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
পলিটেকনিক মোজাফফরনগর এলাকায় ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মাহবুব আলম এর সভাপতিতে মত বিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল থেকে রাত পর্যন্ত চট্টগ্রাম-১০ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বাজার, পাড়া-মহল্লা ও জনসমাগমস্থলে গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। নেতাকর্মীরা সাধারণ মানুষকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান, লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে সমাধানের আশ্বাস দেন।
মত বিনিময় সভা ও গণসংযোগ কালে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “দেশ আজ এক কঠিন সময় পার করছে। মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্র বিপন্ন। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা জরুরি। ধানের শীষ শুধু প্রতীক নয়, এটি মানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্রের প্রতীক। চট্টগ্রাম-১০ এর জনগণ এবার ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের বার্তা দেবে।”
স্থানীয় ভোটাররা তাদের সমস্যার কথা তুলে ধরেন এবং নেতাকর্মীরা আশ্বাস দেন, নির্বাচিত হলে বিএনপি সরকার এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।গণসংযোগে অংশ নেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক কামরুল হাসান, পাঁচলাইস থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল কবির পলাশ, ৪২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ওসমান এবং যুগ্ন আহ্বায়ক আসলাম হোসেন পাপ্পু। এছাড়া বিএনপি ও এর অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী গণসংযোগে অংশগ্রহণ করেন।
নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন মানুষ সুষ্ঠু ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ নিজের ভোট নিজে দিতে চায় এবং ধানের শীষই একমাত্র ভরসা। নির্বাচনের শেষ দিন পর্যন্ত তারা মাঠে থেকে জনগণের দ্বারে দ্বারে ধানের শীষের বার্তা পৌঁছে দেবেন। লিফলেট বিতরণের কার্যক্রম মোজাফফর নগর থেকে শুরু হয়ে পলিটেকনিক এলাকায় রূপসী হাউজিএলাকায় গিয়ে শেষ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com