নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
সন্দ্বীপে সংঘর্ষ/ বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে শিবিরের মামলা

সন্দ্বীপে সংঘর্ষ/ বিএনপির ১২ নেতাকর্মীর বিরুদ্ধে শিবিরের মামলা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে সন্দ্বীপে ছাত্র শিবিরের তিন নেতা-কর্মী আহত হওয়ার ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টায় ঘটে যাওয়া সংঘর্ষের ঘটনায় আজ বুধবার বিকেলে এই মামলা হয়েছে।
সন্দ্বীপ থানা সূত্রে জানা যায়, আজ বুধবার বেলা তিনটায় সন্তোষপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মো. নাঈম বাদী হয়ে মামলা করেন। মামলায় গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আটক হওয়া আহমেদ সুমনকেও (৫৬) আসামি করা হয়েছে।
বাদীর অভিযোগ, নির্বাচনী প্রচারণা শেষে তাঁরা পাঁচজন বাড়ি ফেরার পথে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে আসামিরা তাঁদের ওপর অতর্কিত হামলা করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেন। এই ঘটনায় নাবিল, নূর মিনার এবং ফুয়াদুর রহমান নামে শিবিরের তিন নেতা-কর্মী আহত হন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় জামায়াতে ইসলামী ও বিএনপি পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে পরস্পরের ওপর দায় চাপায়।
চট্টগ্রাম ৩ আসনে (সন্দ্বীপ) জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ আলা উদ্দীন বলেন, ভোটারদের ভীতি প্রদর্শন এবং নেতা-কর্মীদের এলাকা ছাড়া করার উদ্দেশে রাতের আঁধারে হামলা করা হয়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।
মুহাম্মদ আলা উদ্দীন আরো বলেন, ‘উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা করেছিলাম, কিন্তু ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য ভীতিকর পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। ভোট না দিলে বাড়িছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে ভোটারদের।’
সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতারা বিকেল সাড়ে চারটায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা বলেন, ছাত্রশিবিরের যেসব নেতা-কর্মী আহত বলে দাবি করা হয়েছে, একজন ছাড়া বাকিরা সন্তোষপুরের বাসিন্দা নন। গভীর রাতে তাঁরা সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাতের বাড়ির সামনে কেন জড়ো হয়েছিলেন, তা উদ্‌ঘাটন করা জরুরি।
হামলার ঘটনাকে অসত্য উল্লেখ করে বিষয়টিকে ‘তর্কাতর্কি থেকে মারামারি’ বলে দাবি করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের। এ সময় বিএনপির সদস্যসচিব আলমগীর হোসাইন ও যুবদলের আহ্বায়ক নিঝুম খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com