নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ৯ পদের নিয়োগ, আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীনে ৯ পদের নিয়োগ, আবেদন শেষ ৮ ফেব্রুয়ারি

প্রধান উপদেষ্টার কার্যালয়ের অধীন এনজিও–বিষয়ক ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৩ থেকে ২০তম গ্রেডের ৪ ক্যাটাগরির ৯টি শূন্য পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে। সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির বিবরণ
১. পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি; কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও সাঁটলিপি লিখনের গতি প্রতি মিনিটে বাংলা ৫০ ও ইংরেজি ৮০ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজি ৩০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস এবং হালকা/ভারী গাড়ি চালনায় বৈধ লাইসেন্সসহ যানবাহন চালনায় অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সসমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়স ১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
**১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১-৩ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ৪ নম্বর পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
*আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৯ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।
*বিস্তারিত তথ্য এনজিও–বিষয়ক ব্যুরোর নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com