নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
বেপজায় ৯৯ পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৯ ফেব্রুয়ারি শুরু

বেপজায় ৯৯ পদে বড় নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন ৯ ফেব্রুয়ারি শুরু

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রকৌশলী, প্রোগ্রামার, টেকনিশিয়ান, গাড়িচালকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৯ ফেব্রুয়ারি থেকে অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কতজন নিয়োগ
বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ৯৯টি পদের বিবরণ নিচে দেওয়া হলো:

• সহকারী প্রকৌশলী (পুর–৬, বিদ্যুৎ–২, যান্ত্রিক–১): ৯ জন।
• সহকারী কম্পিউটার প্রোগ্রামার: ১ জন।
• উপসহকারী প্রকৌশলী (পুর–৩, যানবাহন–১): ৪ জন।
• সাব–স্টেশন অ্যাটেনডেন্ট: ১৫ জন।
• স্টোরকিপার: ২ জন।
• অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ৬ জন।
• ড্রাফটসম্যান: ১ জন।
• সার্ভেয়ার: ৪ জন।
• পাম্প অপারেটর: ১০ জন।
• গাড়িচালক: ২৭ জন।
• ডেসপাস রাইডার: ৩ জন।
• প্লাম্বার সহকারী: ২ জন।
• মালী: ১ জন।
• সার্ভিস বয়: ১ জন।
• ইলেকট্রিক হেলপার: ১৩ জন।

যোগ্যতা ও অভিজ্ঞতা
পদভেদে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস থেকে শুরু করে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পর্যন্ত। কারিগরি পদগুলোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ট্রেড কোর্স সনদ থাকতে হবে। অফিস সহকারী পদের জন্য টাইপিংয়ে গতি এবং গাড়িচালক ও ডেসপাস রাইডার পদের জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদনের প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্ধারিত ওয়েবসাইটের (http://bepza.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করতে হবে।

• আবেদন শুরু: ৯ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০টা।
• আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৫টা।

আবেদন ফি
পদভেদে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ২২৩ টাকা, ১৬৮ টাকা, ১১২ টাকা ও ৫৬ টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি হিসেবে জমা দিতে হবে।
উল্লেখ্য, একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে। অন্যথা আবেদনটি বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত তথ্য বেপজার নিজস্ব ওয়েবসাইট (www.bepza.gov.bd) থেকে জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com