নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে, প্রত্যাখ্যান করে বিএনপির পাল্টা মিছিল

পাবনায় জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ বিএনপির বিরুদ্ধে, প্রত্যাখ্যান করে বিএনপির পাল্টা মিছিল

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
পাবনায় রমজান আলী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সদর উপজেলার হিমাইতপুরের চর শিবরামপুরে এ ঘটনা ঘটে। জামায়াতের অভিযোগ, বিএনপির কর্মীরা রমজান আলীকে কুপিয়ে জখম করেছেন। এর প্রতিবাদে দলটির নেতা-কর্মীরা আজ রোববার দুপুরে জেলা শহর ও জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন। তবে বিএনপি এটিকে পারিবারিক ও জমিজমা–সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটেছে। এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’এর প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে।
আহত রমজান তিনি সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নরের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং চর শিবরামপুর ভোটকেন্দ্রের পরিচালক। গতকাল শনিবার রাতে তিনি ভোটের প্রচার শেষে মসজিদে নামাজ পড়ে বের হচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
ওই ঘটনার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পাবনা শহরের শহীদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। এ সময় দলটির নেতা-কর্মীরা হামলার জন্য বিএনপিকে দায়ী করেন। ওই কর্মসূচিতে বক্তব্য দেন পাবনা পৌর জামায়াতের আমির আবদুল লতিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম খলিল আইনুল।
এদিকে জামায়াতের অভিযোগের প্রতিবাদে একই সময়ে শহরে বিক্ষেভ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে পাবনা প্রেসক্লাবের সামনে আসে। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অভিযোগের প্রতিবাদ জানান বিএনপির নেতারা।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, ‘একটি ঘটনাকে কেন্দ্র করে জামায়াত মিথ্যাচার করছে। একজন বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম করা হয়েছে, এতে আমরাও মর্মাহত। তবে ঘটনার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী জড়িত নন। পারিবারিক ও জমিজমা–সংক্রান্ত বিষয়ে ঘটনাটি ঘটেছে। আমরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com