নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের নেতা আটক

আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের নেতা আটক

আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় ২৮ পিস ইয়াবাসহ উপজেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যৌথবাহিনীর অভিযানে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, উপজেলার বরুমচড়া ১ নম্বর ওয়ার্ডে সাহাব মিয়া মেম্বারের বাড়ি সংলগ্ন নিজ বাড়ি থেকে সালাউদ্দিন সুমনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে আরও ৬ জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তার সালাউদ্দিন সুমন একই এলাকার বাসিন্দা এবং আনোয়ারা উপজেলা কৃষকদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ইয়াবা সেবনের অভিযোগ তুলে কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, মঙ্গলবার দিবাগত রাতে ২৮ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এছাড়া আরও ৬ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com