নতুন মন্ত্রিসভার চট্টগ্রামের সদস্য হতে যাচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাইদ আল নোমান।
চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম জেলা থেকে বিএনপি দলীয় মাত্র দুই জন সংসদ সদস্য মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন বলে আলোচনায় রয়েছেন। এর আগে থেকে চার থেকে পাঁচ জন ও মন্ত্রী হয়েছেন। এবার পররাষ্ট্রমন্ত্রী – আমির খসরু মাহমুদ ও শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে সাঈদ আল নোমানের নাম চূড়ান্ত বলে গুঞ্জন রয়েছে।
এছাড়া রাস্ট্রপতিপদে ডঃ খন্দকার মোশারফ হোসেন,
জাতীয় সংসদ এর স্পীকার পদে এডভোকেট জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমান, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও প্রতিমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি,পররাষ্ট্রমন্ত্রী আমির খসরু মাহমুদ ও প্রতিমন্ত্রী ড. হুমায়ুন কবির, অর্থমন্ত্রী ডঃ রেজা কিবরিয়া, শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন ও প্রতিমন্ত্রী সাঈদ আল নোমান), আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ও প্রতিমন্ত্রী ড. মাহদী আমিন, পরিকল্পনামন্ত্রী ডঃ আব্দুল মঈন খান, বাণিজ্যমন্ত্রী আব্দুল মুখতাদির, শিল্পমন্ত্রী-আবদুল আউয়াল মিন্টু,
নৌ-পরিবহন মন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী নজরুল ইসলাম খান, পানিসম্পদ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আমানুল্লাহ আমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী জোনায়েদ সাকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ এ. জেড. এম. জাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলী আজগর লবি, ধর্ম বিষয়ক মন্ত্রী শামীম কায়সার লিংকন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, কৃষি মন্ত্রী শামসুজ্জামান দুদু, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী নূরুল হক নুর, রেলমন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায়, জনপ্রশাসন মন্ত্রী ড. ইসমাইল জাবিহুল্লাহ, সমাজকল্যাণ মন্ত্রী রুহুল কবির রিজভী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রায় চুড়ান্ত বলে জোর আলোচনা চলছে। আগামী কাল নতুন মন্ত্রিসভা শপথ নিতে যাচ্ছেন।
প্রসঙ্গত, বিএনপির শেষ মন্ত্রীসভায় আবদুল্লাহ আল নোমান, এম মোরশেদ খান,আমির খসরু মাহমুদ চৌধুরী, মীর মোহাম্মদ নাছির, জাফরুল ইসলাম চৌধুরী মন্ত্রী ছিলেন।
Leave a Reply