নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
২৬ বছরের ঐতিহ্য/ মক্কা-মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার

২৬ বছরের ঐতিহ্য/ মক্কা-মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
প্রতি বছরের মতো এবারও মক্কা মদিনার আদলে প্রতিদিন হাজারো মুসল্লির ইফতার করছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদে। হাজারো রোজাদারদের মধ্যে ধনী গরিব থেকে ছিন্নমূল সব মানুষ এক কাতারে বসে ইফতার করে থাকেন। ২৬ বছর ধরে সুশৃঙ্খল ভাবে এ ইফতারের আয়োজন চলে আসছে। ৮-১০ জন বাবুর্চি ও সহকারী আড়াই-তিন হাজার রোজাদারের ইফতার রান্না করছেন। ছোলা ভিজিয়ে রাখা হয় আগের দিন আসরের সময়। খেসারি ভিজানো, বেগুনির বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, ধনেপাতা কাটার কাজ শুরু হয় ভরার থেকে।
তারপর ভাজাপোড়ার কাজ চলে আসরের আজান পর্যন্ত। এর মধ্যে তৈরি হয়ে যায় থালা থালা ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। আসরের পর রুহ আফজা শরবত তৈরি করা হয় বড় বড় ড্রামে। এর মধ্যে শুরু হয় ইফতার পরিবেশনের প্রস্তুতি।

মাসব্যাপী ইফতার মাহফিলের প্রথম দিন অতিথি ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান ও মুহাম্মদ শাহজাহান চৌধুরী। আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিবের একান্ত সচিব মো. হাসান মুরাদ সাংবাদিকদের বলেন, আন্দরকিল্লা শাহি জামে মসজিদের খতিব আওলাদে রাসূল ছাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানির উদ্যোগে ২০০১ সালে মক্কা মদিনার আদলে ছোট্ট পরিসরে ইফতার মাহফিল শুরু হয়েছিলে। কালের পরিক্রমায় এখন প্রথম রোজা থেকে আড়াই তিন হাজার মুসল্লি, ১০ রোজার পর ৪-৫ হাজার মুসল্লি ইফতার করেন এখানে। ইফতার সামগ্রী যারা দান করেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক। তারা ইফতার উপকরণ পৌঁছে দেন। আমরা জমা রাখি এবং প্রতিদিন ১০ জন বাবুর্চি দিয়ে রান্না করে পরিবেশন করি। আজ নয় পদের ইফতার পরিবেশন করা হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের এ ইফতার মাহফিল। মুসল্লিদের পাশাপাশি অনেক নারী ও হিন্দু ধর্মাবলম্বীরা অনেকে তবররুক হিসেবে এ ইফতার নিয়ে যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com