নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, খুনিরা অধরা

চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন, খুনিরা অধরা

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামের সাগরিকায় পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আকাশ দাশ নামে এক যুবক নিহত হয়েছেন। পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনো ঘাতক কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ২৬ ফেব্রুয়ারি রাতে বিটাক বাজার মোড়ের একটি কারখানার সামনে এ ঘটনা ঘটে।
আকাশ দাশের সহকর্মীরা জানান, এই চক্রটি কয়েকমাস আগে কারখানার শ্রমিকদের কাছে চাঁদা দাবি করেছিলেন। আকাশ দাশের প্রতিবাদের মুখে চাঁদা নিতে পারেননি তারা। এছাড়া নানা বিষয়ে তার সঙ্গে বিরোধ ছিল তাদের।
নিহতের ভাই সাগর দাশ জানান, রাত ৮টার দিকে বাসায় ভাত খেয়ে কর্মস্থলে যান আকাশ। কারখানার সামনে পৌঁছালে সহকর্মী মাইকেলের সঙ্গে স্থানীয় ফকিরবাড়ির রাতুল, ইমন, মহসিন, নাজমুলকে বাগবিতণ্ডা করতে দেখেন। একপর্যায়ে মাইকেলকে তারা মারধর করলে এগিয়ে যান আকাশ। তিনিও তাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। এই সময় ওই যুবকরা আরো কয়েকজনকে ডেকে এনে আকাশ দাশকে প্রথমে মাথায় হেলমেট দিয়ে আঘাত করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে পরিবারের সদস্য ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় আল আমিন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানান, এই বিষয়ে মামলা দায়ের হলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com