নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি করে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসায়ীর বাসায় গুলি করে এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
র‍্যাবের অভিযানে চট্টগ্রামের চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলিবর্ষণের ঘটনায় সৈয়দ মুজিবুল হক নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে । গতকাল বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার মাদার্শা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেপ্তার মুজিবুল হক বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। সাজ্জাদের হয়ে নগরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজিতে জড়িত তিনি। গুলিবর্ষণের ঘটনায় মজিবুল হক জড়িত বলে দাবি র‍্যাবের।
গত ২৮ ফেব্রুয়ারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বাসায় গুলি করে সন্ত্রাসীরা। মোস্তাফিজুর রহমানের ভাই মুজিবুর রহমান ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।
বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ স্মার্ট গ্রুপের কাছে কোটি টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে চলতি বছরের ১ জানুয়ারি প্রথম দফায় মোস্তাফিজুর রহমানের বাসায় গুলি করেন। গুলিতে বাসার জানালার কাচ ভেঙে যায়। পরে দুই মাসের মাথায় ২৮ ফেব্রুয়ারি আবারও বাসাটিতে গুলি করেন সাজ্জাদের সহযোগীরা। তাঁরা সাবমেশিন গানসহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, অস্ত্রধারী মুখোশধারী ব্যক্তিরা বাসার পাশে এসে রাস্তা থেকে অস্ত্র উঁচিয়ে গুলি করতে থাকেন। ওই সময় বাসায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যানসহ পরিবারের সদস্যরা থাকলেও হতাহত হননি।
র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসাইন বলেন, স্মার্ট গ্রুপের চেয়ারম্যানের বাসায় গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসামি মুজিবুল হককে গ্রেপ্তার করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com