নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চবির দুই সহকারী প্রক্টর যে কারণে পদত্যাগ করলেন

চবির দুই সহকারী প্রক্টর যে কারণে পদত্যাগ করলেন

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
নতুন উপাচার্য যোগদানের পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। এই দুই সহকারী প্রক্টর হলেন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক . মো: বজলুর রহমান। রোববার (২৯ মার্চ) রেজিস্ট্রার বরাবর তারা পদত্যাগপত্র জমা দেন।
অধ্যাপক বজলুর রহমান তার পদত্যাগ পত্রে উল্লেখ করেন, একাডেমিক কাজে ব্যস্ততা অধিক বৃদ্ধি পাওয়ায় সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।
পাশাপাশি ড. পারভীন আক্তারও তার ব্যাক্তিগত সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে পদত্যাগপত্র জমা দেন।
চবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের পদত্যাগ পত্রগুলো হয়তো প্রক্টর অফিসে অনেক আগেই জমা ছিল। কিন্তু রেজিস্ট্রার অফিসের কাছে চিঠিগুলো আজকে বিকালে পাঠানো হয়েছে। আমি বিকালে চিঠিগুলো রিসিভ করেছি। বিষয়টি আমি উপাচার্যকে অবহিত করবো। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com