চবি এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে(চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদক ওয়াহিদুল আলম প্ল্যাকার্ড হাতে একাই প্রতিবাদ জানিয়েছেন। রোববার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে একাই অবস্থান কর্মসূচি পালন করেন। পরে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাকার্ডসহ ছবি ছড়িয়ে পড়লে ক্যাম্পাসজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।অবস্থান কর্মসূচি পালনকারী ওয়াহিদুল বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সহ-সম্পাদক ছিলেন।
শহীদ মিনারের সামনে দাঁড়ানো অবস্থায় তার হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কর, করতে হবে’। ব্যানারের নিচে লেখা ছিল ‘প্রতিবাদে: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’।
ওয়াহিদুল আলম সাংবাদিকদের বলেন, “বাংলাদেশ জন্ছাম দিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। তাই ছত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। কারাগারে থাকা প্রত্যেক রাজবন্দীকে মুক্তি দিতে হবে। ছাত্রলীগের ওপর চলমান মব সন্ত্রাস বন্ধ করতে প্রতিবাদ জানিয়ে এ কর্মসূচি পালন করেছি।

এ নিয়ে ছবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, স্বৈরাচারী ছাত্র লীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগের মতো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই এ বিষয়ে আমরা কঠোর অবস্থান বজায় রাখবো।
চবি ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ওই শিক্ষার্থীর ছাত্রলীগ-সংশ্লিষ্ট কার্যক্রমের বিষয়টি ইতোমধ্যে প্রশাসনকে অবহিত করেছি। তারা (ছাত্রলীগ) যেন সামনে এ ধরনের কার্যক্রম চালাতে না পারে সে জন্য আইনগতভাবে সহযোগিতা অব্যাহত রাখা হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে বিষয়টি আমার নজরে এসেছে। নির্দিষ্ট সময় ও স্থানের তথ্য যাচাই করতে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। যাচাই–বাছাই শেষে প্রয়োজনীয় তথ্য প্রশাসনকে জানানো হবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।
Leave a Reply