নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তিন দিনের রিমান্ডে

খুনের মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ তিন দিনের রিমান্ডে

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে খুন হওয়া ফজলে রাব্বি হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও খোরশেদ আলমকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে নগরের চান্দগাঁও থানা পুলিশের এসআই আমির হোসেন রিমান্ড চেয়ে আবেদন করেন।
কোর্ট পুলিশের এসআই রুপক চাকমা বলেন, থানা পুলিশ সাজ্জাদসহ দুই আসামির জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত দুই আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। খুনে ব্যবহার করা অস্ত্র উদ্ধারসহ চারটি কারণ দেখিয়ে রিমান্ড আবেদন করা হয়।
কোটা সংস্কার আন্দোলনে ২০২৪ সালের ৪ আগস্ট নগরের বহদ্দারহাটে ফজলে রাব্বিকে গুলি করে খুন করা হয়। এ ঘটনায় ওই বছরের ২১ আগস্ট রাতে নগরের পূর্ব বাকলিয়া ওয়ার্ডের বাসিন্দা মো. সেলিম তার ছেলে মো. ফজলে রাব্বীকে হত্যার অভিযোগে চান্দগাঁও থানায় খুনের মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৩৭০ জনকে আসামি করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়েছে, ৪ আগস্ট বিকেলে নগরীর চান্দগাঁও থানার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলছিল। বাদীর ছেলে ফজলে রাব্বি সেই সমাবেশে যোগদানের উদ্দেশে নগরীর বহদ্দারহাট মোড়ে দাঁড়িয়েছিলেন। সন্ধ্যা ৬টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল সন্ত্রাসী সমাবেশে হামলা করে বহদ্দারহাট মোড় থেকে চান্দগাঁও থানার মোড় পর্যন্ত এলাকায় বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করে। আসামিদের ছোঁড়া এলোপাতাড়ি গুলিতে ফজলে রাব্বী পেটে ও বাম কানে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে তাকে নগরীর ও আর নিজাম রোডে রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ### আহমেদ কুতুব/ ১৯.০১.২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com