নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
হাজী কাচ্চি খাচ্ছেন, না বিষ খাচ্ছেন!

হাজী কাচ্চি খাচ্ছেন, না বিষ খাচ্ছেন!

স্টাফ রিপোর্টার:
হাজী কাচ্খাচি চ্ছেন, না বিষ খাচ্ছেন! এক অভিযানেই ওঠে এলো এক ভয়াবহ প্রমাণ। নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার ও ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙ মিশিয়ে খাবার তৈরির ঘটনা হাতেহাতে ধরেছে ম্যাজিস্ট্রেট। প্রশ্ন উঠেছে ব্যবসার নামে মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়ার শান্তি মাত্র জরিমানা ও দোকান সিলগালা!
বুধবার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় খাবারে ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার করাসহ নানা অপরাধে হাজী কাচ্চি ঘর নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এছাড়া আরও দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। নগরের মোহরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াকরণ, রান্নায় প্রচুর পরিমাণে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার, রান্নারে সময় ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল রঙের ব্যবহার এবং ব্যবহারের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে মজুদ করা, নষ্ট-বাসি গ্রিল ও বিভিন্ন ধরনের চিকেন ফ্রাই বিক্রির অপরাধে হাজি কাচ্চি ঘর নামে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ কেক, মেয়াদোত্তীর্ণ রসমালাই বিক্রির জন্য দোহা ফুডকে ১৫ হাজার ও অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিক্রির জন্য খাজা স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com