নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানালেন ছাত্রলীগ নেতা আলম চট্টগ্রামে ৫ মামলার আসামি পেশাদার অপরাধী সাইফুল অস্ত্রসহ গ্রেফতার চট্টগ্রাম/ নিউ মার্কেটের ফুটপাতে বছরে তিন কোটি টাকার চাঁদাবাজি ৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা
হেফাজত আমির/জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম

হেফাজত আমির/জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় হেফাজত আমিরের পাশে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীর বসে থাকতে দেখা যায়। পরে হেফাজত আমিরের দেওয়া বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে মুহিব্বুল্লাহ বাবুনগরীকে বলতে শোনা যায়, “সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের (জামায়াতকে) ভোট দেওয়া জায়েজ হবে না। হারাম।” এ সময় বিএনপি নেতা সরওয়ার আলমগীরকে দেখিয়ে মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, “আমরা উনাকে সামনে রেখে মওদুদির জামায়াতের সঙ্গে জিহাদ করছি। নির্বাচন আমি বুঝি না। এটি জিহাদ।”
জামায়াতে ইসলামীকে ‘রগ কাটার গোষ্ঠী’ উল্লেখ করে বাবুনগরী বলেন, “জামায়াত ক্ষমতায় এলে ইসলামের গোড়া কেটে যাবে। ইমানের গোড়া কেটে যাবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com