নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সরোয়ার আলমগীর

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সরোয়ার আলমগীর

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পূর্বে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন এবং তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।
এসময় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার কল্যাণে কাজ করা একটি আমানত। দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন। সৌজন্য সাক্ষাৎ শেষে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে দোয়া নেন। এ সময় মাওলানা সালাউদ্দিন নানুপুরী সরোয়ার আলমগীরের সার্বিক সফলতা কামনা করে বলেন, আপনি জনগণের প্রতিনিধি হিসেবে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের পথে কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আপনাকে কল্যাণকর কাজে তৌফিক দান করুন।
সরোয়ার আলমগীর বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই আমি বিজয়ী হয়েছি। আমি সকল আলেম-ওলামা ও সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি। দল-মত নির্বিশেষে ফটিকছড়ির সার্বিক উন্নয়ন, শিক্ষা-ধর্মীয় প্রতিষ্ঠান ও অবকাঠামো উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হুজুরসহ দেশের শীর্ষ আলেমদের দোয়া আমার জন্য বড় প্রেরণা। তাদের পরামর্শ নিয়ে এলাকার কল্যাণে কাজ করতে চাই। সাক্ষাৎকালে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদরাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com