নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
ধানের শীষ নিয়ে বাজিতে মহিষ জিতে ব্যান্ড বাজিয়ে বাড়ি ফিরলেন মান্নান

ধানের শীষ নিয়ে বাজিতে মহিষ জিতে ব্যান্ড বাজিয়ে বাড়ি ফিরলেন মান্নান

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের বাসিন্দা আবদুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াতে ইসলামীর সমর্থক আমীর হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে মজার ছলে একটি বাজি ধরেছিলেন। বাজির শর্ত ছিল, শেরপুর–২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আবদুল মান্নান আমীর হোসেনকে ছয়টি মহিষ দেবেন। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আবদুল মান্নান পাবেন একটি মহিষ।
গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে দেখা যায়, শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফা‌হিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।
ফলে বাজির শর্ত অনুযায়ী আবদুল মান্নান শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমীর হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন। আবদুল মান্নান বলেন, আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষই জিতবে। তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি। মহিষ নিয়ে মান্নানের বাড়ি ফেরার খবরে নাকশী গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় লোকজন বিষয়টিকে ঘিরে হাসি-আনন্দ করেন। অনেকেই মান্নানকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন।
আবদুল মান্নানের ছেলে সোহেল মিয়া বলেন, ‘আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি।’ স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, ‘এটা আসলে মজার বাজি ছিল। কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন, সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিল।’
কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, ‘আমীর হোসেন ও আবদুল মান্নানের মধ্যে নানা-নাতির সম্পর্ক। তাঁরা মজার ছলেই বাজি ধরেছিলেন। আজ বাজনাসহ বাজার ঘুরে মান্নান বাজির মহিষ তাঁর বাড়িতে নিয়ে যান। তাঁদের মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com