নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি প্রকৃতির রুদ্ররোষে মানুষ/পাহাড়ে পাহাড় ধসের ডাবল সেঞ্চুরি চট্টগ্রামে প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী আমিন/ ক্ষতিগ্রস্থ কৃষক ও খামারিদের বীজ, ভ্যাকসিন নিয়ে পাশে দাঁড়াচ্ছে সরকার এনবিআরের সার্ভারে ঢুকে বন্দর থেকে মদ ও সিগারেটের চালান খালাসের চেষ্টা, মুল হোতা গ্রেপ্তার চট্টগ্রামে অন্ডকোষে আঘাত করে দারোয়ান খুন/ মামলার চার ঘন্টার মধ্যে সাত আসামি গ্রেপ্তার চট্টগ্রামে স্মৃতিস্তম্ভের উদ্বোধন/ছেলে বৈষম্যের বিরুদ্ধে লড়ে শহীদ হলো, অথচ দেশে বৈষম্য বাড়ছে- ওয়াসিমের বাবা চট্টগ্রামে ডিডিএন অফিস সন্ত্রাসী হামলায় অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল/ স্ত্রী দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে আদালতে আসলেন স্বামী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল/ স্ত্রী দীপু মনিকে দেখতে হুইলচেয়ারে আদালতে আসলেন স্বামী

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
সাবেক মন্ত্রী দীপু মনিকে হুইলচেয়ারে করে দেখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন তাঁর অসুস্থ স্বামী তৌফিক নেওয়াজ। আজ রোববার একটি মামলায় দীপু মনিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় তাঁকে দেখতে আসেন স্বামী তৌফিক নেওয়াজ। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিসহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সরকারের ৯ মন্ত্রী, উপদেষ্টা, সংসদ সদস্য ও আমলাকে আজ সকালে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। দীপু মনিকে দেখতে দুপুর ১২টার একটু আগে ট্রাইব্যুনালে আসেন তাঁর স্বামী তৌফিক নেওয়াজ। এ সময় দেখা যায়, হুইলচেয়ারে করে তাঁকে নিয়ে আসছেন এক ব্যক্তি। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এসে কিছুক্ষণ অপেক্ষা করেন তৌফিক নেওয়াজ।
অন্যদিকে শুনানিতে দীপু মনির জামিন আবেদন করেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ ট্রাইব্যুনালকে বলেন, দীপু মনি কারাবন্দী থাকার ১ বছর ৫ মাস হয়ে গেলেও এখনো তাঁর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়নি। এ অবস্থায় দীপু মনির জামিন চান তিনি।
এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বিষয়ে ‘প্রগ্রেস রিপোর্ট (অগ্রগতি প্রতিবেদন)’ দেওয়ার আদেশ দেন। সেই প্রতিবেদন নিয়ে আগামী ২৬ জুলাই দীপু মনির জামিন আবেদন শুনবেন বলেও জানান ট্রাইব্যুনাল। একপর্যায়ে আইনজীবী সিফাত মাহমুদ বলেন, দীপু মনির স্বামী ট্রাইব্যুনালে এসেছেন। তিনি দীপু মনির সঙ্গে দেখা করতে চান। ট্রাইব্যুনাল দেখা করার অনুমতি দেন।
শুনানি শেষে দীপু মনিসহ এ মামলার আসামিদের ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। এরপর কয়েকজন পুলিশ সদস্য হুইলচেয়ারে থাকা দীপু মনির স্বামীকে ধরাধরি করে ট্রাইব্যুনালের ভেতরে নেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com