নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে প্রেস ব্যবসায়ীর পার্কিং থেকে রহস্যময় বিএমডিব্লিউ জব্ধ প্রথম বারের মতো চট্টগ্রামে নগরের রাস্তায় বসলো ‌’সড়ক ট্যাক্স’ মায়ানমারে পাচারের সময় ১৬ লাখ টাকার ডিএপি সার জব্ধ চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তার এনসিপি নেতা কারাগারে, দল থেকে বহিস্কার লবণ কারখানায় বিস্ফোরণ/ চট্টগ্রামে মাহমুদুল নামে চিকিৎসাধীন আরেক শ্রমিকের মৃত্যু ঠিকাদারের টাকায় রোড রোলারের প্রশিক্ষণ নিতে বিদেশ ভ্রমণ চসিক সচিব, প্রকৌশলীদের চট্টগ্রামে হত্যার পর শিশুর লাশ গুম, আসামি রুবেলের মৃত্যুদন্ড চট্টগ্রামে ডিডিএন কার্যালয় হামলা-ভাংচুর/ হামলার নেতৃত্বে তিন জন, তিন ভাগ ভাগ হয়ে ভাংচুর চট্টগ্রামে খুনের পর লাশ গুম শিশু আয়নীর মামলার রায় সোমবার এনসিটি ও সিসিটি ইজারার প্রক্রিয়া বন্ধের দাবি/ চট্টগ্রামে প্রতীকী গণঅনশন বন্দর রক্ষা কমিটি
আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল

আ.লীগের নির্দোষ নেতাকর্মীদের আমরা ক্ষতি হতে দেব না: ফখরুল

চট্টগ্রাম এক্সপ্রেস ডেস্ক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী-সমর্থককে বিপদে ফেলে পালিয়ে গেছেন। তার রেখে যাওয়া সমর্থকদের জানাতে চাই, আমরা আপনাদের পাশে আছি। যারা কোনো অপরাধ করেননি, যারা নির্দোষ, তাদের আমরা কোনো ক্ষতি হতে দেব না।’
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওর দেবীপুর শোল্টোহরি কলকুঠি বাজারে ধানের শীষে ভোট চাইতে গিয়ে তিনি এ কথা বলেন।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে নির্বাচনী প্রচার চলাকালে দেবীপুর আদর্শ গ্রাম এলাকায় মির্জা ফখরুল বলেন, জান্নাতে যেতে হলে আল্লাহর তুষ্টি অর্জন করতে হবে। নামাজ-রোজা রাখতে হবে। তাছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। একটি দল ভুল স্বপ্ন দেখাচ্ছে।
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘একটি দল বলছে, তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো মার্কায় সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে সবাই জান্নাতেই যেত।’
দেশ পরিচালনার ব্যাপারে তিনি বলেন, অভিজ্ঞতা থেকে বলছি, বিএনপি ছাড়া দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো এখন আর কেউ নেই। আমরা ক্ষমতায় গিয়েছি, দেশ পরিচালনা করেছি। জামায়াতের ক্ষমতায় যাওয়ার বা দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই। আমরা হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান– সবাই একসঙ্গে থাকতে চাই। আমাদের বিভেদ করার কোনো সুযোগ নেই।
এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন তুলে ধরে ধানের শীষে ভোট চান এবং আগামীতে এলাকায় উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন তাজুসহ স্থানীয় নেতাকর্মীরা। পরে মির্জা ফখরুল বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com