নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
কড়া ডায়েট আর শরীরচর্চা ছাড়াই ১২ কেজি ওজন কমিয়েছিলেন শেহনাজ়!

কড়া ডায়েট আর শরীরচর্চা ছাড়াই ১২ কেজি ওজন কমিয়েছিলেন শেহনাজ়!

শেহনাজ় গিল।

কড়া ডায়েট আর শরীরচর্চা ছাড়াই ১২ কেজি ওজন কমিয়েছিলেন শেহনাজ়! কী কী থাকত তাঁর খাবারের তালিকায়?
গোলগাল চেহারার শেহনাজ় এখন ওজন ঝরিয়ে একদম তন্বী। ছ’মাসে তিনি ১২ কেজি ওজন কমিয়েছিলেন। তবে বিভিন্ন সাক্ষাৎকারে শেহনাজ় বলেন, কোনও কড়া ডায়েট বা প্রচুর শরীরচর্চা করে তাঁর ওজন কমেনি।

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা পেরিয়ে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শেহনাজ় গিল। ‘বিগ বস্ ১৩’-র দৌলতে দর্শক প্রথম চিনেছেন শেহনাজ়কে। তবে ‘বিগ বস্’-এর ঘরে যে শেহনাজ়কে সকলে দেখেছেন, সেই শেহনাজ় এখন নিজের ভোল পুরোপুরি বদলে ফেলেছেন। গোলগাল চেহারার শেহনাজ় এখন ওজন ঝরিয়ে একদম তন্বী। ছ’মাসে তিনি ১২ কেজি ওজন কমিয়েছিলেন। তবে বিভিন্ন সাক্ষাৎকারে শেহনাজ় বলেন, কোনও কড়া ডায়েট বা প্রচুর শরীরচর্চা করে তাঁর ওজন কমেনি। তবে রোজের জীবনে সাধারণ কিছু পরিবর্তন আর নিয়মানুবর্তিতার কারণেই তিনি মেদ ঝরাতে সফল হয়েছেন।

অভিনেত্রী শিল্পা শেট্টীর সঙ্গে এক সাক্ষাৎকারে শেহনাজ় জানিয়েছেন ঠিক কী কী খেয়ে তিনি রোগা হয়েছেন।

ঘুম থেকে উঠে: ঈষদুষ্ণ জলে কাঁচা হলুদ আর অ্যাপ্‌ল সাইডার ভিনিগার

প্রাতরাশে: প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন অঙ্কুরিত ছোলা, দোসা কিংবা মেথির পরোটা

Advertisement

দুপুরে: ১টি আটার রুটি অল্প ঘি মাখানো, ডাল, তরকারি আর স্যালাড

রাতে: হালকা খাবার খেতেন। কোনও একটা স্যুপ আর অল্প তেলে ভাজা সব্জি

রোজের খাবারে খুব বেশি বিকল্প রাখতেন না শেহনাজ়। অনেক সময় রোজ দুপুর আর রাতে একই খাবার খেতেন। তিনি সবচেয়ে বেশি উপকার পেয়েছেন খাবারের মাত্রা কমিয়ে। শেহনাজ় জানিয়েছেন, তাঁর দু’টি রুটি খেতে ইচ্ছে করলেও তিনি একটিই রুটি খেতেন। অভিনেত্রীর মতে, খাবারের বিষয়ে না বলতে শেখাটা তাঁকে রোগা হতে অনেকটাই সাহায্য করেছে।

সূত্র: আনন্দবাজার ডট কম ডেস্ক

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com