নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে ডোবায় লাফ দিয়ে কাদায় ৫ ঘণ্টা আটকা ছিনতাইকারী

চট্টগ্রামে ডোবায় লাফ দিয়ে কাদায় ৫ ঘণ্টা আটকা ছিনতাইকারী

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
পুলিশের গ্রেপ্তার এড়াতে গিয়ে কাঁদায় আটকে পড়া ছিনতাইকারীকে নিয়ে পাঁচ ঘন্টা পুলিশের গলদগর্ম অবস্থার মুখোমুখি হয়। ডোবার কাঁদায় আটকে পড়ায় তাকে কোনভাবেই উদ্ধার কিংবা গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় উৎসুক কয়েকশ’ মানুষ ভিড় করে ডোবার আশপাশে। গতকাল শনিবার ছিনতাইকারী মো. রুবেলকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠায় চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে শুক্রবার দুপুরে নগরের হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকার স্কাইভিউ টাওয়ার সংলগ্ন এলাকার ডোবায় ঘটনা এ ঘটে।
হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন জানান, ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করতে গেলে রুবেল পালিয়ে যেতে ডোবায় লাফ দেন। কিন্তু ডোবার মাটি কাঁদাময় হওয়ায় সেখানে সে আটকে যায়। সে আর কাঁদা মাটি থেকে ওঠতে পারছিল না। পুলিশকে কাঁদা মাটিতে গিয়ে তাকে গ্রেপ্তার কিংবা উদ্ধার করতে পারছিল না। পরে ফায়ার সার্ভিসের মাধ্যতে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করা হয়। রুবেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রসুততিসহ আটটি মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, একটি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুপুর ১২টার দিকে রুবেলকে ধরতে অভিযান চালায় হালিশহর থানা পুলিশ। এ সময় একটি দোকান থেকে ধাওয়া দিলে তিনি দৌড়ে পাশের একটি ভবনে উঠে যান। পরে সেখান থেকে নেমে ডোবায় লাফ দেন। কাদায় কোমর পর্যন্ত আটকে পড়েন। সেখান থেকে কোনভাবেই সে বের হতে পারছিল না। পুলিশ তাকে আত্মসমর্পণের আহ্বান জানালেও তিনি কাদার মধ্যে গড়াগড়ি করতে থাকেন। এ সময় ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। এক পর্যায়ে আত্মহত্যার হুমকি দেন। এতে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে রামদা হাতে থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দীর্ঘ সময় বুঝিয়ে পাঁচ ঘণ্টা পর ডোবা থেকে উদ্ধার করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com