নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
৭২ হাজার লিটার জেট ফুয়েল গায়েব/ পদ্মা অয়েলের ম্যানেজারসহ চারজন সাসপেন্ড ৭ নভেম্বর সরকারি ছুটি, রাষ্ট্রীয় মর্যাদায় পালনের সিদ্ধান্ত রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে খুন বিএনপির তোপের মুখে/ চা খেতে সাবেক মেয়র মনজুর বাসায় এনসিপির হাসনাত চট্টগ্রামে বস্তি থেকে থানা লুটের বিদেশি পিস্তল উদ্ধার আজব কান্ড/ বাঁশ নিয়ে প্রকৌশলীকে দৌড়ালেন ঠিকাদার গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়ার সম্ভাবনা সাবেক স্পিকার শিরীন শারমিনের কারাগার থেকে মুক্তি ১০০ টাকার বিরোধে খুন, এক আসামির যাবজ্জীবন ইট দিয়ে থেঁতলিয়ে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী দিদার খুন
ইরানের তান্ডব/সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৯ সেনা

ইরানের তান্ডব/সৌদির মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় আহত ২৯ সেনা

সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৯ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে একাধিক হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। সর্বশেষ হামলায় মিসাইল ও ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয় ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটি। এতে ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এর আগে পৃথক হামলায় আরও ১৪ জন মার্কিন সেনা আহত হয়েছিলেন।
সূত্রের বরাত দিয়ে এপি জানিয়েছে, এসব হামলায় ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে ঘাঁটির অবকাঠামোও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই হামলাকে নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি লক্ষ্য করে ইরানের এমন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সৌদি আরব দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। দেশটির সামরিক ঘাঁটিতে হামলা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির ওপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র বা সৌদি আরবের পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। সূত্র: মিডল ইস্ট আই

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com