নোটিশ :
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম... টিমি থিম, নিউজ পেপার থিম, ই-কমার্স থিম, কর্পোরেট থিম, স্কুল কলেজের থিমস কিনতে ভিজিট করুন www.themeneed.com  Themeneed.Com, Office :41/ Compact Bayazid square, Bayazid Bostami Rd, Nasirabad, Chaittagong, Mobile : 01310095939, 01859124823 Email : support@themeneed.com
সংবাদ শিরোনাম:
হঠাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ চট্টগ্রাম নগর ও জেলায় নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকশ’ নেতাকর্মীর ঝটিকা মিছিল চট্টগ্রামে হোটেল থেকে স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার ফটিকছড়িতে বাবা-ছেলের মৃত্যু বিআরটিসি বাসে আগুন যৌথ বাহিনীর ক্যাম্প ভাংচুর/ চার ভাগে ভাগ হয়ে জঙ্গল আলীনগরে ইয়াছিন বাহিনীর তান্ডবলীলা চট্টগ্রামে প্রেমের বিরোধ/ হাসপাতালের ছাদ থেকে ফেলে তরুণী খুন করে প্রেমিক চট্টগ্রামে ধর্ষণচেস্টায় মাদ্রাসা শিক্ষকসহ দুই আসামি কারাগারে চট্টগ্রামে লিফর্টের গর্তে মিলল ব্যবসায়ীর লাশ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দুই সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার এক যুগ পর সরাসরি ভোট চিটাগাং চেম্বারে
চট্টগ্রামে শিল্পগ্রুপের সাড়ে সাত কোটি টাকা অর্থ আত্মসাত/দুদকের মামলায় গ্রেপ্তার সেই মহিউদ্দিন

চট্টগ্রামে শিল্পগ্রুপের সাড়ে সাত কোটি টাকা অর্থ আত্মসাত/দুদকের মামলায় গ্রেপ্তার সেই মহিউদ্দিন

চট্টগ্রাম এক্সপ্রেস প্রতিনিধি
চট্টগ্রামে অনিয়ম ও দুর্নীতি করে ৭ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় মো. মহিউদ্দিনকে গ্রেপ্তার করেছে দুদক। গতকাল মঙ্গলবার নগরের বহদ্দারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানার ওয়াসিকপুর এলাকার হাজি মো. সিদ্দিকুর উল্লাহ বাড়ির মো. হারুন আর রশিদের ছেলে। তিনি নগরের হালিশহর থানার হালিশহর আবাসিক এলাকার ব্লকে-এ এলাকার বাসিন্দা।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, দুদক তদন্তে উঠে আসে সিটি ব্যাংক পিএলসির আগ্রাবাদ করপোরেট ডিভিশনের গ্রাহক ফোর এইচ গ্রুপের একটি হিসাব থেকে জালিয়াতির মাধ্যমে ৭ কোটি ৪০ লাখ টাকা নিজের ব্যাংক হিসাবে স্থানাস্তর করেন মহিউদ্দিন। পরে তিনি ওই অর্থ আত্মসাৎ করে অন্যত্র স্থানান্তর ও রূপান্তর করেন। এ মামলায় মঙ্গলবার দুপুর নগরের বহদ্দারহাট এলাকা থেকে মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com